ফের কেন্দ্রের বঞ্চনার শিকার, রাজ্যে বন্ধ ‘ভারতমালা’ প্রকল্পের কাজ

কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতরের তরফে আদালতকে মৌখিকভাবে জানানো হয়, 'ভারত মালা' প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে

Share:

 

নিজস্ব প্রতিনিধি: ফের কেন্দ্রের বঞ্চনার শিকার বাংলা। ২০১৭ সালে মোদি সরকারের তরফে ‘ভারতমালা’ প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়। উদ্দেশ্যে ছিল নদিয়া, মুর্শিদাবাদ ও মালদা, উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকার মধ্যে টানা একটি যোগাযোগ ব্যবস্থা করা হবে। যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে বাংলাদেশের সীমান্ত লাগোয়া জেলাগুলিতে। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ পর্যন্ত বিস্তৃত হত সেই রাস্তা। কিন্তু তা আর হচ্ছে না রাজ্যে। কেন্দ্রের প্রতিহিংসার রাজনীতি ও বাংলাকে বরাদ্দ করার চেষ্টায় ব্রাত্য উন্নয়ন। তাই বৃহস্পতিবার কেন্দ্রের আইনজীবির তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে ‘ভারতমালা’ প্রকল্প হচ্ছে না। তাই জমি অধিগ্রহণ করা হবে না।

প্রসঙ্গত, ২০১৭ সালে ভারতমালা প্রকল্পের জন্য নদিয়া, মুর্শিদাবাদ ও মালদহ-সহ একাধিক জেলায় জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। জমি দিতে না চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা। মামলাকারীর দাবি ছিল, কেন্দ্র জমির বিনিময়ে ঠিক ক্ষতিপূরণ দিচ্ছে না। ওই মামলায় আদালত কেন্দ্রের কাছে জমি অধিগ্রহণ নিয়ে বিস্তারিত জানতে চায়। আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল ওই মামলার শুনানি। কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতরের তরফে আদালতকে মৌখিকভাবে জানানো হয়, ‘ভারত মালা’ প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে।

প্রশ্ন উঠেছে শুধুমাত্র বাংলাকে কোণঠাসা করার জন্যই এই পদক্ষেপ? এত বড় ও আধুনিক প্রজক্ট বন্ধ হয় কীভাবে? কেন্দ্রের সিদ্ধান্তে বেজায় খাপ্পা রাজ্য সরকার।

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি