আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোটায় ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট মা-সহ ৪ শিশু

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের কোটায় ভয়াবহ দুর্ঘটনা! বেপরোয়া গাড়ির চাকায় পিষ্ট মা-সহ চার শিশু। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, গত ৮ মে অনন্তপুর থানা এলাকার রংবাড়ির অজয় আহুজা নগরে। ঘটনার ভিডিও এখন সমাজমাধ্যমে ভাইরাল। জানা গিয়েছে, ঘটনার দিন, চার সন্তানকে নিয়ে ওই মহিলা বাড়ির সামনের রাস্তায় বসেছিলেন। এবং তাঁর দুই সন্তান সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। তখনই তাঁদের সামনে চলে আসে একটি বেপরোয়া গাড়ি। গাড়িটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলা এবং তাঁর চার শিশুকে ধাক্কা মারে। দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে যায় পাঁচজন। তাতেও গাড়িটির গতিবেগ থামেনি, বরং ওই মহিলা-সহ তাঁর ৪ সন্তানকে টেনে হিঁচড়ে প্রায় ১০ কিলোমিটার পথ পর্যন্ত নিয়ে যায় গাড়িটি। এরপর বিষয়টি নিয়ে চিৎকার চেঁচামেচি শুরু হতেই সেই সুযোগে গাড়িটির চালক পালায়। ঘটনায় মহিলাটি তাঁর মাথায় আঘাত পেয়েছে। এবং চার শিশুরা গুরুতর আহত হয়েছে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুরো ঘটনার ভিডিওটি রাস্তার সিসিটিভি ক্যামেরায় ফুটে উঠেছে। এবং ১০ মে ভিডিওটি ভাইরাল হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্রই অনন্তপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এবং তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই বিষয়ে অনন্তপুর থানার ASI ঘামন্দি লাল জানিয়েছেন, আহত মহিলা ইন্দ্র বাইয়ের ছেলে বান্টি রাঠোর, হেমন্ত রাঠোর এবং প্রতিবেশী মনোজ মেহরা একটি অভিযোগ দায়ের করেছেন। এরপরেই ওই ঘাতক গাড়ির চালক চিরাগ জাঙ্গিকে খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। বর্তমানে অভিযুক্ত পলাতক। দুর্ঘটনায় চারজনই গুরুতর আহত হয়েছেন।

এই ঘটনায় আহত মহিলার ছেলে বান্টি বলেছেন, মা বাইরে বসে ছিল, তাঁর পাশাপাশি পাড়ার আরও কয়েকজন বাচ্চা তাঁদের সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল। তখনই একটি দ্রুতগামী গাড়ি সকলকে চাপা দিয়ে ১০ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। চিৎকার শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসে। এরপর তারা গাড়ির চালককে ধরে মারধর করে। কিন্তু সুযোগটি কাজে লাগিয়ে চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় মা ইন্দ্রা বাঈ এবং চার সন্তানই আহত হন। জানা গিয়েছে, আহত শিশুদের মধ্যে ছিলেন, ওই মহিলার ভাগ্নে বিভান (৭), ভাগ্নী ইয়াশিকা (১১), প্রতিবেশীর মেয়ে বৈশালী (৮) এবং তার তুতো বোন আনিশা (১০), তাঁরা সকলেই এখন চিকিৎসাধীন। ভাগ্নে এবং ভাগ্নীকে বিজ্ঞান নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাগ্নী ইয়াশিকার হাতে ও মাথায় আঘাত লেগেছে। তাঁর হাতে ৫ ঘন্টা অস্ত্রোপচার করা হয়েছে। মা ইন্দ্রাবাইয়ের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তার অস্ত্রোপচারও করা হবে। ভিভানের হাতে, নাকে এবং মুখে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীর সন্তান বৈশালীর (৮) হাত ও পিঠ ভেঙে গিয়েছে, আর অনিশার (১০) হাত ও পায়ে গুরুতর চোট লেগেছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ