যুদ্ধবিরতির জেরে শান্তির আবহ ভারত-পাক সীমান্তে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁওতে সিঁদুর মোছার বদলা নিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছিল। কিন্তু যুদ্ধবিরতি শনিবার থেকে শুরুর পর রবিবার শান্তির রাত কাটিয়েছে সীমান্তের বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে টানা মিশাইল, ড্রোন হামলার পর শান্ত হয়েছে সীমান্ত। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। উপত্যকার পাশাপাশি গুজরাতেও পাক ড্রোন দেখতে পাওয়া গিয়েছিল। একাধিক জায়গা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল।

শনিবার কিছু জায়গায় অশান্তি ছড়ালেও রবিবারের রাত মোটের ওপর শান্তিতেই কেটেছে সীমান্তে।  কোনওরকম হামলার খবর শোনা যায়নি। ইতিমধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ৩ বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক নিজের বাসভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বর্তমানে সীমান্তে শান্তি পরিস্থিতি বজায় রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি সীমান্তে শান্তি পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরেই দেশের শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী হয়েছে।

শনিবার প্রাথমিকভাবে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের পর রবিবার রাতভর কোনও বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ রাত কাটিয়েছে সীমান্তের মানুষ। যদিও স্কুলগুলো বন্ধ রয়েছে। ভারত ও পাকিস্তান সোমবার ডিজিএমও পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা রয়েছে। দুপুর ১২টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশত তার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনার মূল লক্ষ্যই হল বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা। ভারতের পক্ষে আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং তাঁর উল্টোদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মেজর জেনারেল কাসিফ আবদুল্লা।

অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান ভারতের সামরিক ও বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সবকটিকেই প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারত। পাকিস্তান এই সকল বিষয় অস্বীকার করেছে। পাকিস্তান নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ফল ভালো হবে না, সেটা ভারতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য় ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?