সাতসকালে কেঁপে উঠল টিটাগড়, ভয়াবহ বিস্ফোরণে বিপর্যস্ত এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, টিটাগড়: সকাল সকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়। এলাকার পুরসভার চার নম্বর ওয়ার্ডের একটি বহুতবে ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে, যেই আবাসনে বিস্ফোরণটি ঘটে সেটি টিটাগড় কাউন্সিলরের ফ্ল্যাট। এই ঘটনাটি ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আবাসনে মজুত রাখা ছিল বোমা। আর সেখান থেকেই বিস্ফোরণটি ঘটেছিল। তবে এই বিষয় এখনও কোনও সঠিক প্রমাণ পাওয়া যায়নি। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বেলা সাড়ে ছ’টা নাগাদ হঠাৎ খুব বিকট একটি আওয়াজ হয়। সেই বিস্ফোরণের শব্দেই প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়। ভয়ঙ্কর আতঙ্কে এলাকার বাসিন্দারা ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়েই তাঁরা দেখেন চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। বাসিন্দারা দাবি করেন, বিস্ফোরণের কারণে পুরো আবাসন জুড়ে বারুদের গন্ধে ভরে যায়।

জানা গিয়েছে, ওই আবাসনের বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের তিন-চারটি ঘর একসঙ্গে ভেঙে পড়ে। তার পাশাপাশি চিলেকোঠার একদিকের দেওয়াল উড়ে গিয়ে পড়েছে পাশের বস্তিতে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু যেখানে এলাকার কাউন্সিলর বাস করেন সেখানে বোমা কে রেখেছে? এই নিয়ে খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। যেই ঘরে বোমা রাখা ছিল তার তালা সব সময় খোলাই থাকত বলে জানা যায়। তাই সেখানে কে যাওয়া আসা করছে তার সঠিক কোনও প্রমাণ নেই পুলিশের কাছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়