Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্বামীজির জন্মভিটেতে বিশেষ শ্রদ্ধার্ঘ প্রদান মুখ্যমন্ত্রীর

'জাতীয় যুব দিবসে' দেশজুড়ে পালন করা হচ্ছে। করোনা বিধি মেনেই দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘জাতীয় যুব দিবসে’ দেশজুড়ে পালন করা হচ্ছে। করোনা বিধি মেনেই দেশের বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকী। বাংলাতেও মহাসমারহে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। বুধবার সকাল থেকেই স্বামী বিবেকানন্দের জন্মভিটে সিমলা স্ট্রিটে একাধিক রাজনৈতিক দলের নেতারা শ্রদ্ধাজ্ঞাপণ করেছেন। দুপুরে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে ও চাদর চড়িয়েছেন তিনি।

এদিন সকালেই ফেসবুকে মুখ্যমন্ত্রী শ্রদ্ধার্ঘ্য প্রদান করেন স্বামীজির উদ্দেশ্যে। তিনি স্বামীজির বাণী উধৃত করেই পোস্ট করেন, ‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে… আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলায় জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত। ধীরে ধীরে নিজের তেজ ও জ্ঞানের মাধ্যমে বীর সন্ন্যাসীতে পরিণত হন তিনি। গোটা দেশের কাছে স্বামীজি রূপেই পূজিত হন বিবেকানন্দ। তাঁর জন্মভিটেতে করোনা বিধি মেনেই অনুষ্ঠান চলছে। তবে সাধারণ মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে করোনার কথা মাথাতে রেখেই।

বুধবার স্বামীজির জন্মদিন উপলক্ষ্যেই মিশনেরই বিদ্যামন্দির, শিক্ষণমন্দির, শিল্প বিদ্যালয়, শিক্ষামন্দির, জনশিক্ষা মন্দির থেকে নির্দিষ্ট কয়েক জন পড়ুয়াকে নিয়ে এসে সভাগৃহে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করানো হয়। দূরত্ব-বিধি মেনে আয়োজিত ওই অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয় বলে বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে যুব সম্প্রদায়কে সম্বোধন করে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দ। এ ছাড়াও বৈদিক মন্ত্রোচ্চারণ, গান, বক্তৃতা, আবৃত্তি, ধর্মীয় সঙ্গীত, নৃত্য, নাটক পরিবেশিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত হয় ওই অনুষ্ঠান। সিমলা স্ট্রিতে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে।

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

‘আমার কাছে তুমিই দুর্গা, তুমিই লক্ষ্মী’, মাতৃদিবসে মা তনুজাকে নিয়ে সুন্দর পোস্ট কাজলের

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ