চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভাষা নিয়ে কথা বলার যোগ্য নই’, নিন্দার ঝড় উঠতেই পাল্টি কমল হাসানের

নিজস্ব প্রতিনিধিঃ DMK সমর্থনে রাজ্যসভা এন্ট্রি নিয়েছেন অভিনেতা কমল হাসান এবং তাঁর দল। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক মহলেও মাইলফলক অর্জন করলেন কমল হাসান। ২০১৮ সালে রাজনীতিতে যোগ দেন কমল হাসান। অবশেষে দায়িত্ব বাড়ল তাঁর। বুধবার গোটা দিন এই কারণেই অভিনেতা খবরের শিরোনামে ছিলেন। পাশাপাশি ভাষা নিয়ে কয়েকদিন ধরে বিতর্কে রয়েছেন ৭০ বছর NIYO বয়সী এই সুপারস্টার। দিন কয়েক আগেই তাঁর আসন্ন ছবি ‘থাগ লাইফ’-এর প্রচারে গিয়ে তামিল ভাষা নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে ফেলেন অভিনেতা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান যে, ‘তামিল ভাষা থেকেই উৎপত্তি হয়েছে কন্নড় ভাষার’। অভিনেতার এই মন্তব্য কন্নড়বাসীদের অপমান করেছে বলে অভিযোগ কন্নড়পন্থীদের। এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। অবশেষে বিপাকে পড়তেই পাল্টি খেলেন অভিনেতা।

তিনি জানিয়েছেন, “আমি যা বলেছি তা তামিল ভাষার প্রতি ভালোবাসা থেকে বলেছি, অনেক ইতিহাসবিদ আমাকে ভাষার ইতিহাস শিখিয়েছেন। তামিলনাড়ু এমন একটি রাজ্য যেখানে একজন মেনন আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, যেখানে একজন রেড্ডি আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন, একজন তামিল আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন এবং একজন কান্নাডিগা আয়েঙ্গার আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। তাই কন্নড় ভাষা তামিল ভাষা থেকে জন্মগ্রহণ করেছে। সুতরাং আমার বক্তব্যে কোনও ভুল নেই।” আসলে অভিনেতার বক্তব্যটির একযোগে সমালোচনা করেছিলেন বিজেপি এবং কংগ্রেস নেতারা। বুধবার সন্ধ্যায় অভিনেতা আরও একটি বিবৃতিতে তাঁর বক্তব্য স্পষ্ট করে বলেন, ‘আমার মতে রাজনীতিবিদরা ভাষা নিয়ে কথা বলার যোগ্য নন। সেখানে আমিও রয়েছি। ভাষা নিয়ে কিছু বলার অধিকার আমারও নেই। আমিও তার যোগ্য নই।’

অভিনেতার কন্নড় ভাষাকে নিয়ে মন্তব্যটি ভাইরাল হতেই কর্ণাটকের কন্নড়পন্থী গোষ্ঠীগুলি কমল হাসানের পোস্টার পুড়িয়ে প্রতিবাদ জানান। তাঁর আসন্ন চলচ্চিত্র এর মুক্তি নিয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়। কন্নড়পন্থী রা দাবি করেছেন যে, কন্নড় ভাষার হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। অভিনেতাকে অবিলম্বে তাঁর ভুলের জন্যে রাজ্যের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অভিনেতার বিরুদ্ধে কন্নড়-পন্থী সংগঠন কর্ণাটক রক্ষণ বেদিক বেঙ্গালুরু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। সংগঠনগুলি রাজ্যের বিভিন্ন স্থানে যেমন বেলাগাভি, মাইসুরু, হুবলি, বেঙ্গালুরু সহ অন্যান্য স্থানে বিক্ষোভও দেখিয়েছেন। এদিকে কমল হাসানের কন্নড় বিরোধী বক্তব্য প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, ‘কন্নড় ভাষার ইতিহাস অনেক দীর্ঘ, এবং অভিনেতা তা জানতেন না। তাই না জেনেই অভিনেতার এই বক্তব্য রাখা ঠিক হয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ