এই মুহূর্তে

হৃতিকের দক্ষিণী ডেবিউ, হাত মেলালেন KGF-কান্তারার নির্মাতাদের সঙ্গে

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বলিউড তারকাদের রীতিমতো লাইন লেগেছে। এবার দক্ষিণী ছবিতে ডেবিউ করতে চলেছেন ‘গ্রিক গড’ হৃতিক রোশন। খুব শীঘ্রই ‘War 2’ দিয়ে বলিউডে বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘ফাইটার’ ছবিতে। যেটি ২০২৪ সালের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল। ছবিতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে প্রথম বার জুটি বেধেছিলেন হৃতিক। কিন্তু বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি ফাইটার। এরপর অভিনেতা তাঁর পরবর্তী ছবি ‘ওয়ার ২’ নিয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে দীর্ঘ একবছর পর পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন হৃতিক রোশন। এই ছবিতে তিনি কিয়ারা আডভানির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সুপারস্টার।

ইতিমধ্যেই ছবির টিজার ঝড় তুলেছে ভক্তমনে। বিশেষ করে, বিকিনিতে কিয়ারা আডভানিকে দেখে হুঁশ ছুটেছে ভক্তদের। এছাড়াও হৃতিককে আগামীতে কৃষ 4-এও দেখা যাবে। এই ছবির মাধ্যমেই তিনি পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। এদিকে হৃতিক দক্ষিণী ছবিতেও ডেবিউ করতে চলেছেন। তবে প্রযোজক হিসেবে। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে খবরটি, যা অভিনেতার ভক্তদের খুশি করেছে। জানা গিয়েছে, কন্নড় সিনেমার বৃহৎ প্রযোজনা সংস্থা ‘হোম্বালে ফিল্মস’ তাঁদের আসন্ন একটি প্রকল্পের জন্য হৃতিকের সঙ্গে যোগাযোগ করেছেন। এর আগে ‘হোম্বালে ফিল্মস’ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘কেজিএফ’, ‘সালার’ এবং ‘কান্তারা’-র মতো একাধিক সুপারহিট ছবি।

 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ‘হোম্বালে ফিল্মস’ লিখেছে, ‘লোকেরা তাঁকে গ্রীক ঈশ্বর বলে ডাকে। সে অনেকের হৃদয় জয় করেছে, অনেক সীমা অতিক্রম করেছে এবং আমরা দেখেছি সে কত অনন্য! বহু বছরের প্রচেষ্টার পর, আমরা হৃত্বিক রোশনকে হোম্বেল ফিল্মস পরিবারে স্বাগত জানাতে পেরে গর্বিত। সাহস, গর্ব এবং মহিমার একটি গল্প… যেখানে গম্ভীরতার সঙ্গে কল্পনার মিলন ঘটে। এখন বিগ ব্যাং শুরু।’ এই ঘোষণায় ভক্তরা খুবই উচ্ছ্বসিত। এই প্রকল্পের জন্য অভিনেতা নিজেও খুবই উত্তেজিত। হৃতিক নিজেই এই প্রকল্পের জন্য তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ‘হোম্বালে ফিল্মস’-এর ট্র্যাক রেকর্ড এখনও পর্যন্ত দুর্দান্ত। তার চলচ্চিত্র নির্মাণ দক্ষিণ থেকে উত্তর সকলকে অবাক করেছে। এখন কেবল সময়ই বলবে হৃতিকের সঙ্গে ‘হোম্বালে ফিল্মস’-এর সহযোগিতা কতটা জাদু তৈরি করবে! হৃতিক রোশনের প্রজেক্টের কথা বলতে গেলে, তার নতুন ছবি ‘ওয়ার ২’ ১৪ আগস্ট, ২০২৫ তারিখে মুক্তি পেতে চলেছে। এবার তিনি তেলেগু সুপারস্টার জুনিয়র এনটিআরের মুখোমুখি হতে চলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

দীপিকা কক্করের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে শোয়েব ইব্রাহিম, চিকিৎসা চলছে দীর্ঘদিন ধরে

লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

‘আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন’, ঠাকুমার মৃত্যুতে আবেগঘন পোস্ট নাতনি জনাইয়ের

কোটি টাকার বিনিময়ে নিজের জমি বিক্রি করে দিলেন সোনু নিগম, শোরগোল নেট দুনিয়ায়

সঙ্গীত ও ওটিটি কনটেন্টে উচ্ছ্বাসে ভরা নববর্ষ উদযাপন

আইনি বিবাদের মাঝেই প্রয়াত স্বামী সঞ্জয়ের লেখা চিরকুট প্রকাশ্যে আনলেন প্রিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ