লতা-আশা ইনস্টিটিউট! কিংবদন্তি দুই বোনের নামে পুনেতে তৈরি হচ্ছে বিশাল হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় অধ্যায়ের অবসান ঘটল ১২ এপ্রিল কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে এর প্রয়াণে। তাঁর অসংখ্য অমর গানের স্মৃতি আজও সমানভাবে প্রাসঙ্গিক, আর সেই কারণেই তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্তে সংগীত ও চলচ্চিত্র জগতে নানান উদ্যোগ দেখা গেল।

কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গনে সেতারবাদক ঋষভ রিখিরাম শর্মা তাঁর লাইভ পরিবেশনায় ‘অভি না যাও ছোড় কর’ গানের সেতার রূপ পরিবেশন করেন, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।লন্ডনের The O2 -এ কনসার্ট চলাকালীন শ্রেয়া ঘোষাল, আশার মৃত্যুসংবাদ পান এবং মঞ্চেই তাঁকে শ্রদ্ধা জানান। ব্যাকগ্রাউন্ডে আশার ছবি প্রদর্শিত হয় এবং তিনি ‘অভি না যাও ছোড় কর’ ও ‘দো লফজোঁ কি হ্যায় দিল কি কাহানি’ সহ একাধিক কালজয়ী গান পরিবেশন করেন। অন্যদিকে, ১২ এপ্রিল মুম্বইয়ে নিজের কনসার্টে করণ আউজলা এক মিনিট নীরবতা পালন করেন। এরপর তিনি ‘পিয়া তু আব তো আজা’, ‘দম মারো দম’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সহ প্রায় ১৫টি জনপ্রিয় গানের ম্যাশআপ পরিবেশন করে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে মিলবে স্বস্তি, ১.৫ টন এসিতে বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে Amazon 

চলচ্চিত্র জগতেও আশার প্রতি সম্মান জানানো হয়। ‘চাঁদ মেরা দিল’ এবং ‘হ্যায় জওয়ানি তো ইশক হওনা হ্যায়’ ছবির নির্মাতারা নির্ধারিত টিজার ও ফার্স্ট লুক প্রকাশ একদিন পিছিয়ে দেন। পরে ১৪ এপ্রিল সেইসব প্রকাশ করা হয়, যেখানে অনন্যা পান্ডে, বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে এর উপস্থিতি নজর কেড়েছে। এছাড়াও ১৪ এপ্রিল মহারাষ্ট্রের পুনেতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লতা মঙ্গেশকর মেডিকেল ফাউন্ডেশন জানিয়েছে, নন্দোশীতে নির্মীয়মাণ হাসপাতালের নাম বদলে রাখা হবে লতা আশা মঙ্গেশকর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস।লতা মঙ্গেশকর ও আশার যৌথ নামে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হবে, যা তাঁদের অসামান্য অবদানের প্রতি এক অনন্য শ্রদ্ধাঞ্জলি।আশা ভোঁসলের কণ্ঠ আজ নীরব হলেও, তাঁর সুর ও গান চিরকাল বেঁচে থাকবে কোটি শ্রোতার হৃদয়ে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত