‘বেড রেস্ট’ কাটিয়ে বোলপুরের SDPO-অফিসে অনুব্রত মণ্ডল

Share:

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : ডেডলাইন শেষে অবশেষে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূলনেতা অনুব্রত মণ্ডল। আইসিকে অকথ্য ভাষায় কথাবার্তা বলার পরে তাকে ২বার নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা দেননি তিনি। অবশেষে বৃহস্পতিবার ৩: ২৫ নাগাদ বোলপুরের এসডিপিও অফিসের হাজিরা দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় কথা বলা অভিযোগে প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। কিন্তু প্রথ নোটিশে হাজিরা দেননি তিনি। কার্যালয়ে গিয়ে মিটিং করলেও হাজির হননি এসডিপিও অফিসে। এরপর দ্বিতীয়বার তলব করা হয়েছে তাঁকে। তখনও হাজিরা এড়িয়েছেন। শারিরীক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছিলেন। চিকিৎসকের কথা মতো ৫দিন বেডরেস্ট ছিল তাঁর। মঙ্গলবার সেই বেডরেস্টের ডেডলাইন শেষ। অন্যদিকে, ৭দিন হয়ে গেলেও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে বেডরেস্টের ডেডলাইন শেষ হতেই  বোলপুর এসডিপিও অফিসে হাজির হয়েছেন অনুব্রত মণ্ডল। গোটা এসডিপিও অফিস ঘিরে ফেরা হয়েছে পুলিশে।

জানা গিয়েছে, এসডিপিও অফিসার ও পুলিশকর্মীরা অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে। মেন গেট দিয়ে নয়, এসডিপিও অফিসের পিছন গেট দিয়ে অন্য গাড়িতে করে এদিন এসেছেন বলে জানা গিয়েছে।  সূত্রের খবর, শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে ৪টি মামলা হয়েছে। তারমধ্যে ২টি জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তাঁর মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হতে পারে বলে জানা গিয়েছে।

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?