আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সিতারে জমিন পার’-এ চমক, ৯১ বছরে অভিনয়ে ডেবিউ করছেন আমিরের মা

নিজস্ব প্রতিনিধি: তিন বছর পর বড় পর্দায় কামব্যাক করছেন আমির খান। লাল সিং চাড্ডার ব্যর্থতার পর আবারও পর্দায় ফিরছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। আগামী ২৫ জুন মুক্তি পাচ্ছে ‘সিতারে জমিন পার’। যেটি ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অভিনেতার ব্লকবাস্টার ‘তারে জমিন পার’-এর সিক্যুয়াল। ছবিতে আমিরের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন জেনেলিয়া ডি’সুজা। এছাড়াও ছবির আরেক মুখ্য চরিত্রে অভিনয় করছেন দর্শিল সাফারি।

কিন্তু জানেন কী, ছবিতে অভিনয় করবেন আমিরের মা জিনাত হুসেনও। তাও ছবির গানে। এদিকে ছবির ট্রেলার, গান সবটাই ভক্তদের পছন্দ হয়েছে। এই ছবিতে আমিরের মা এবং বোন নিখাত খান ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। যদিও নিখাত একজন অভিনেত্রী এবং এর আগেও তিনি ছবিতে অভিনয় করেছেন। কিন্তু এই প্রথম আমিরের মাকে পর্দায় দেখা যাবে।

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, আমির প্রকাশ করেছেন যে, ছবিতে তাঁর মায়ের উপস্থিতি সম্পূর্ণ অপরিকল্পিত ছিল। আসলে আগামী আগামী ১৩ জুন আমিরের মায়ের জন্মদিন। ছবিটি মুক্তির মাত্র এক সপ্তাহ আগে তিনি ৯১ বছর বয়সী হবেন। অভিনেতা জানিয়েছেন, “ছবিতে আম্মির অভিনয় একেবারে অপরিকল্পিত ছিল। ছবিতে একটি গানের শুটিংয়ের সকালে, আম্মি হঠাৎ ফোন করে আমায় জিজ্ঞাসা করেছিল, ‘আজ তুমি কোথায় শুটিং করছো? আমিও আসতে চাই,। তখন আমি বললাম, ‘চলে আসো। আমি গাড়ি পাঠিয়ে দিলাম। এবং আমার বোন তাকে শুটিংয়ে নিয়ে আসে। সে হুইলচেয়ারে এসেছিল। এটি একটি শুভ বিবাহের গান ছিল। তখন পরিচালক আরএস প্রসন্ন গানটিতে আমার মাকে অতিথি হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য অনুরোধ করলেন। প্রসন্ন আমার কাছে এসে বললেন, ‘স্যার, যদি আপনার কিছু মনে না হয়, তাহলে কি আপনার মাকে শটে রাখতে পারি। এটি ছবির শেষ গান ছিল। তিনি সহজেই অতিথিদের একজন হতে পারেন। এরপর আমি কোনও দ্বিধা ছাড়াই বললাম রাখুন। তবে প্রথমে আমি হতবাক হয়েছিলাম। আমার মাও পরে রাজি হয়ে যায়। মাত্র ২ টি শটেই তিনি শুটিং সম্পন্ন করেন।”

Published by:

Share Link:

More Releted News:

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

‘অল্পের জন্যে বেঁচে গেছি’, কাস্টিং কাউচ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা কৃতিকার

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

কেউ টালিগঞ্জে, কেউ বেহালায়, ভোট উৎসবে সামিল প্রসেনজিৎ থেকে জিৎ, কোয়েল, শ্রাবন্তী

জুন নয়, ফের পিছল ‘টক্সিক’-এর মুক্তি, ভক্তদের কী জানালেন যশ?

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ