Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাথরপ্রতিমায় বাঘের পায়ের ছাপ! মকর সংক্রান্তির দিন আতঙ্ক গ্রামে

মকর সংক্রান্তির দিনও বাঘের আতঙ্ক সুন্দরবন এলাকায়। গোসাবা, কুলতলির পর এবার পাথরপ্রতিমাতে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মকর সংক্রান্তির দিনও বাঘের আতঙ্ক সুন্দরবন এলাকায়। গোসাবা, কুলতলির পর এবার পাথরপ্রতিমাতে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। পাথরপ্রতিমা ব্লকের পূর্ব শ্রীপতিনগরে মৎস্যজীবীরা প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পান। সেই খবর গ্রামবাসীদের কানে যেতেই আতঙ্ক শুরু হয়ে যায়। কুলতলির বাঘকে ঘিরে বছরের শেষে আতঙ্ক তাড়া করেছিল শেখপাড়ার বাসিন্দাদের। এরপর গোসাবাতে লোকালয়ে বাঘ ঢুকলেও তা সহজেই টোপ দিয়ে ধরে ফেলে বন দফতরের কর্মীরা। এবার ফের বাঘ লোকালয়ের কাছে চলে এসেছে বলেই জানা গিয়েছে। তবে এই মুহূর্তে ডোরাকাটার অবস্থান জানা যায় নি।

গ্রামবাসীদের অনুমান বৃহস্পতিবার রাতেই গ্রামে ঢুকে পড়েছে বাঘটি। গত নভেম্বরে পাথরপ্রতিমার হেরম্ব গোপালপুর অঞ্চলে দক্ষিণ কাশীনগরে জঙ্গল লাগোয়া নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। কিন্তু প্রকাশ্যে দেখা যায় নি রয়্যাল বেঙ্গলটিকে। পাথরপ্রতিমাতেও রয়্যাল বেঙ্গলের অবস্থান স্পষ্ট নয়। তাই চিন্তা বাড়ছে গ্রামবাসীদের। ইতিমধ্যেই বন দফতরে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। গত বৃহস্পতিবারই বাঘের লোকালয়ে চলে আসা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও দফতরের আধিকারিকরা। কীভাবে লোকালয় থেকে দূরে রাখা যায় রয়্যাল বেঙ্গলকে আলোচনা হয়েছে সেই বিষয়ে।

মূলত আলোচনায় স্থির হয়েছে, সুন্দরবনের নদী লাগোয়া গ্রামের চারিদিকে জাল দিয়ে ঘেরা হবে ও ফেন্সিং দিয়ে মুড়ে ফেলা হবে। যাতে বাঘ আর লোকালয়ে ঢুকতে না পারে। আবার বাঘেরও যাতে না ক্ষতি হয় সেই দিকেও নজর দিচ্ছে বন দফতর।

‘চুপ ছিলাম দলের স্বার্থে’, পরাজয়ের পর গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক কাঞ্চন মল্লিক

‘গোবিন্দার কি পরকীয়া চলছে?’ প্রশ্ন শুনেই রেগে সঞ্চালকের মুখে স্ক্রিপ্ট ছুঁড়লেন সুনীতা

বিজেপি-কে ‘মহিষাসুর’ তকমা, ব্যারাকপুরে রাজ হারতেই চরম কটাক্ষের মুখে শুভশ্রী

প্যারাসেলিং করতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড! সোশ্যাল মিডিয়ায় অভিজ্ঞতা শেয়ার তরুণীর

রুটি, লুচি নাকি পরোটা! কোনটা হজম হবে দ্রুত? জানলে অবাক হবেন

ঘুম ভাঙল কলকাতার পুলিশ কমিশনারের, বুলডোজার নিয়ে দিলেন কড়া বার্তা

তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরেছেন, এবার তাকে বড় দায়িত্ব দিল BCCI

সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

এবার বাড়িতেই বানিয়ে ফেলুন জাপানি আমের স্যান্ডউইচ, জেনে নিন পদ্ধতি

স্ত্রীর সঙ্গে ঝগড়া জেরে নিজের যৌনাঙ্গ কাটলেন যুবক, তারপর যা হল…

হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের