গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ইন্টারনেটে প্রতিদিনই নতুন নতুন স্টান্ট ভিডিও দেখা যায়। সে’সব দেখে বহু নেটিজেনরাই মুগ্ধ হন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নেট জনতাকে শুধু মুগ্ধ করেনি, অবাকও করেছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা তাঁকে বাস্তব দুনিয়ার স্পাইডারম্যান বলে আখ্যায়িত করেছেন।

এই ভিডিও শিবা নামে এক ব্যক্তির। তিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। শিবা নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শুধু দু’হাত এবং দু’পায়ের ভরে একবার গভীর কুয়োতে নামছেন যুবক, আবার উঠে আসছেন। কোথাও এতটুকু বাধাপ্রাপ্ত হচ্ছে না, এমনই তাঁর স্কিল। কোনওরকম সাপোর্ট ছাড়া শিবার এই কীর্তিতে অবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া।

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐒𝐡𝐢𝐯𝐚 (@shivazfitzone)

শিবা নিজের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এখনও পর্যন্ত সেটি ৩০ লক্ষেরও বেশী ভিউ পেয়েছে। শুধু এটিই নয়, ইনস্টাগ্রামে @sgivazfitzone অ্যাকাউন্টটি খুললেই দেখা যাবে কোথাও বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শিবা, কোথাও বা ভারী ওজন নিয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে স্টান্ট করছেন।  শিবার স্টান্ট দেখে অনেক নেট জনতা যেমন খুশি হয়েছেন, কেউ কেউ আবার তাঁর জন্য চিন্তা প্রকাশ করেছেন। তাঁরা যুবককে বারণ করেছেন এমন ঝুঁকি না নিতে।

শিবা পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক, সেই সঙ্গে একজন ক্যালিসথেনিক্স বিশেষজ্ঞ। ক্যালিসথেনিক্স হল এমন একটি ব্যয়াম যেখানে জিমের সরঞ্জামের পরিবর্তে শুধুমাত্র শরীরের ওজন ব্যবহার করা হয়। এটি পেশির শক্তি, নমনীয়তা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।

শিবার কঠোর পরিশ্রম ও চেষ্টা এখন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর স্টাইল, শরীরের উপর নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস দেখে মানুষ ফিটনেসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর