যৌবনের এই পাঁচটি ভুলের মূল্য গুনতে হয় সারা জীবন ধরে, পিছু ছাড়ে না দুঃখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আচার্য চাণক্য ও তার নীতিশাস্ত্র গ্রন্থে যৌবনে করা কিছু ভুলের কথা উল্লেখ করেছেন যা ব্যক্তির ভবিষ্যতের উপর অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। চাণক্য বলেছেন যে যৌবনে করা কিছু ভুল মানুষের জীবনের অবস্থা বদলে দিতে পারে।  এই ধরনের মানুষ সারা জীবন অনুশোচনার অনলে দগ্ধ হতে থাকে।

কুসঙ্গ

চাণক্য বলেন যারা চিন্তা না করে ভুল মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন অথবা খারাপ সঙ্গ লাভ করে, ভবিষ্যতের তাঁদের এর জন্য মূল্য দিতে হয়।

সময়ের অপচয়

অতীতে যারা নিজের সময়ের অপচয় করে তাদের পরিণতি হয় অত্যন্ত খারাপ। এ ধরনের মানুষেরা সাফল্যের দৌড়ে পিছিয়ে পড়ে। তারপর সারা জীবনের জন্য অনুশোচনার অগ্নিতে দগ্ধ হতে থাকে।

ভাগ্যের উপর নির্ভর করা

কিছু মানুষ সারাজীবন ভাগ্যের উপর নির্ভর করে এই ভেবে বেঁচে থাকে যে তাদের ভাগ্য একদিন অবশ্যই খুলবে। এমন ভুল কখনওই করা উচিত নয়। পরিশ্রম না করলে ভাগ্য কখনোই সঙ্গ দেয় না। চাণক্য বলেছেন যারা পুরো জীবন ভাগ্যের উপর নির্ভর করে থাকে এবং সাফল্যের জন্য অপেক্ষা করে কাটায়, তারা কিছু সময় পর থেকেই দুঃখ দুর্দশার সম্মুখীন হতে শুরু করে।

শৃঙ্খলা উপেক্ষা করা

প্রথম থেকেই শিক্ষকরা আমাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের পরামর্শ দেন। কিন্তু কিছু মানুষ তাদের যৌবনকাল পর্যন্ত এই শৃঙ্খলকে উপেক্ষা করেন। মনে রাখবেন বিশৃঙ্খল জীবনে সাফল্য আসে না।

ভবিষ্যৎ পরিকল্পনা

যারা ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের যৌবনকাল অসাবধানতাবশত কাটায় তাদের শেষ পর্যন্ত আফসোস করতে হয়। এই জন্য যৌবনেই মিতব্যয়ী হওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’