উঠে গেল আইসিসির নিষেধাজ্ঞা, ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন ৩৯ বছর বয়সী ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন টেইলর। আগামী মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টের জন্য  ঘোষিত জিম্বাবোয়ে দলে রয়েছেন ৩৯ বছর বয়সী টেইলর। কার্যত অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরছেন প্রাক্তন অধিনায়ক।

চার বছর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানিয়েছিলেন ব্রেন্ডন টেইলর। তাঁর ওই ঘোষণায় অনেকেই চমকে গিয়েছিলেন। অবসর নেওয়ার চার মাস পরেই ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে টেইলরের উপরে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি ঘরোয়া ম্যাচেও খেলার উপরে ৪২ মাসের নিষেধাজ্ঞা জারি হয়। গত ২৫ জুলাই ওই নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

নিষেধাজ্ঞা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন অধিনায়ককে ফের জাতীয় দলে ডেকেছেন জিম্বাবোয়ের নির্বাচকরা। তবে ব্রেন্ডন টেইলরের কাছে এটাই প্রথম জাতীয় দলে ফিরে আসা নয়। ২০১৫ সালে একদিনের বিশ্বকাপের পর স্বেচ্ছায় জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন  টেইলর। ইংলিশ ঘরোয়া ক্রিকেট দল নটিংহ্যামশায়ারের হয়ে তিন বছরের কোলপ্যাক চুক্তি করেছিলেন তিনি। পরে ২০১৭ সালে আবারও ফেরেন জাতীয় দলে।

জিম্বাবোয়ের হয়ে টেস্টে ৩৬.২৫ গড়ে দুই হাজার ৩২০ রান করেছেন টেইলর। মোট ছয়টি শতরান হাঁকিয়েছেন। তার মধ্যে পাঁচটিই অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে। টেস্টে জিম্বাবুয়ের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানকারী হলেন ৩৯ বছর বয়সী টেইলর। ফের প্রাক্তন অধিনায়ককে দলে পেয়ে খুশি জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন ‘গত আট-দশ মাসে টেইলর নিজের মতো করে যেভাবে কঠোর পরিশ্রম করেছে, সেটা দেখেছি। ওর অভিজ্ঞতা দলের জন্য বড় শক্তি হতে পারে।’

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

গানের মধ্যেই পোশাক খুলে গেল জ্যাকলিনের, ‘জুগনি’ মিউজিক ভিডিও নিয়ে বিতর্কের ঝড়

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই