ভোটারলিস্ট অবৈধ হলে, মন্ত্রিসভাও অবৈধ, বিমানবন্দর থেকে মন্তব্য অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটারলিস্ট অবৈধ হলে, কেন্দ্রীয় মন্ত্রিসভাও অবৈধ। কলকাতা বিমানবন্দর থেকে ফের লোকসভাকে নিশানা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে এই ভোটার লিস্টকে অবৈধ বলা হচ্ছে। কিন্তু ১ বছর আগে এই ভোটর নিস্টেই ভোট হয়েছে। এই ভোটার লিস্টের হওয়া লোকসভা ভেঙে দেওয়া হোক। তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করা হোক।

বিজেপি ও কমিশনকে একহাত নিয়েছেন তিনি। কমিশনকে নিশানা করে তিনি বলেছেন, বিরোধীদলের প্রশ্নের জবাব দিতে পারেনি নির্বাচন কমিশন। মৃতদের নাম কেন তালিকায় জবাব মেলেনি। একাধিক বিষয়ে প্রশ্ন করা হলে জবাব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কমিশন। কমিশনের এক্তিয়ার আছে স্বতপ্রণোদিত তদন্ত করার। কমিশন বিরোধীদের অভিযোগ এরিয়ে যাচ্ছেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বাংলা থেকে কারও নাম বাদ দেওয়া হলে দিল্লিতে আন্দোলন তীব্র হবে।

পাশাপাশি ১০০ দিনের বকেয়া টাকা নিয়েও বিজেপিকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ১০০ দিনের বকেয়া টাকা এখনো দেয়নি কেন্দ্র। চলতি মাসের শুরু থেকে ১০০ দিনের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই কাজ শুরু হয়নি। এই বিষয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে আদালতে চলে গিয়েছে কেন্দ্র। দিল্লির সংসদ ভবন চত্বরে সোমবার বিরোধী জোটের বিক্ষোভ ছিল। এসআইআর নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। সেখানেও হাজির ছিলেন অভিষেক। দিল্লি থেকে কলকাতায় ফিরেও তাঁর মুখে বঞ্চনার কথা। ভোটারদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই গুলো কোনওভাবেই মেনে নেওয়া হবে না।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক