আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গাজায় মৃত্যুমিছিল ছাড়াল ৬২ হাজারের গণ্ডি, চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হামাস

আন্তর্জাতিক ডেস্ক: একদিকে ইজরায়েলি সেনার হামলা। অন্যদিকে অনাহার। দুইয়ের জাঁতাকলে লাগাতার পিষে চলেছে প্যালেস্তাইনবাসী। ইতিমধ্যেই মৃত্যুমিছিল ৬২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। ক্রমশই যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে প্যালেস্তানিয় সশস্ত্র সংগঠন হামাসের নেতৃত্বের উপরে। আর সেই চাপ সামলাতে না পেরেই ইজরায়েলের সঙ্গে ফের যুদ্ধবিরতিতে রাজি হল সংগঠনটির শীর্ষ পদাধিকারী। সোমবার (১৮ অগস্ট) এক আন্তর্জাতিক বার্তা সংস্থার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিতে রাজি হওয়ার কথা জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। যদিও কবে থেকে ওই যুদ্ধবিরতি শুরু হবে এবং কত জনকে মুক্তি দেওয়া হবে, তা নিয়ে এই মুহুর্তে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের তেল আভিভ সহ একাধিক শহরে আকস্মিক হামলা চালিয়েছিল হামাস। ওই হামলার বদলা নিতে ওইদিনই গাজায় পাল্টা হামলা চালাতে শুরু করে ইজরায়েলি সেনা। গত পৌনে দুই বছরের বেশি সময় ধরে চলছে লাগাতার হামলা। বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাজা ভূখণ্ড। বোমায় ধুলোয় মিশে গিয়েছে একের পর হাসপাতাল-বাড়ি-আশ্রয় কেন্দ্র। ত্রাণের অভাবে দুর্ভিক্ষের সঙ্গে লড়াই চালাচ্ছেন গাজার বাসিন্দারা। উপরন্তু ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি জল্লাদবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি অনাহারেও দুই শতাধিকের মৃত্যু হয়েছে।

গোটা বিশ্ব ইজরায়েলি হামলার নিন্দায় মুখর হলেও যুদ্ধবাজ মার্কিন সরকারের সক্রিয় সহযোগিতা ও ইন্ধনে ধ্বংস ও যজ্ঞলীলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলের ঘাতক বাহিনী। ইজরায়েলি সেনার হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ৪৭ জন। আর অনাহারে মারা গিয়েছেন সাত জন। মৃতের সংখ্যা ৬২ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৮৮৬ জনে।

 

Published by:

Share Link:

More Releted News:

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

ট্রাম্পের পাকিস্তান সফর বাতিল! টেলিফোনেই সারছেন শান্তি আলোচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ