চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর : খেলা দেখতা যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মালদার এক স্কুল ছাত্র সহ আরও ২ যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক। আহতদের মধ্যে ২জন মালদা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্য়ান্য় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতদের নাম আশীক শেখ (১২), এজাজুল শেখ (৩৪), আমীর সোহেল (৩১)।

জানা গেছে, রবিবার পুরাতন মালদার মাধাইপুর এলাকা থেকে একটি বোলেরো গাড়িতে চেপে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ঠেঙ্গাপাড়ায় ফুটবল খেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ১০ জন। কিন্তু গঙ্গারামপুর পৌঁছানোর আগে সন্ধ্যার দিকে তারা বুনিয়াদপুরের রশিদপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন। একটি সরকারি বাসের সঙ্গে বোলেরো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে বোলেরো গাড়িতে থাকা ১০ জনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। বাকি ৭ জন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে বর্তমানে দুজন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন এবং বাকিরা অন্যান্য সহ বিভিন্ন হাসপাতালে ভরতি রয়েছেন। বাসের সঙ্গে বোলেরোর সংঘর্ষ হওয়ার পরে তীব্র আওয়াজ শুনে স্থানীয় দোকানদার থেকে কিছু মানুষ ছুটে আসেন প্রথমে তাঁরাই উদ্ধার কাজ শুরু করে। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বাসটিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, বছর ১২-র আশীক বাবা-মায়ের একমাত্র সন্তান। বাকি ২ যুবক বিবাহিত বলে জানা গিয়েছে। তাঁদের বাড়িতে স্ত্রী ও সন্তান রয়েছে। ৩ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ