ফেরা হল না, নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা ব্রাজিলের

Share:

নিজস্ব প্রতিনিধি : নেইমার সমর্থকদের জন্য দুঃসংবাদ। আসন্ন বিশ্বকাপে ক্রমশই নেইমারের খেলার সম্ভাবনা ফিকে হচ্ছে। এই বিশ্বকাপে কোন কোন ফুটবলার খেলবেন তার বাছাই পর্বের জন্য দুই ম্যাচের দল ঘোষণা করেছে ব্রাজিল। কিন্তু সেই তালিকায় নেইমারের নাম। বছর তেত্রিশের এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের দল ঘোষণা করেছেন ব্রাজিল হেডকোচ কার্লো আনচেলত্তি।

আগামী সপ্তাহে চিলি এবং বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এই দুটি ম্যাচের জন্য ২৫ সদস্যের দল বেছে নিয়েছেন ব্রাজিলের হেডকোচ। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। বাছাই পর্বের ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল নেইমারের। কিন্তু দল ঘোষণা ঠিক আগেই। হেড কোচ আনচেলত্তি জানিয়েছেন, গত সপ্তাহে হালকা চোট পেয়েছেন নেইমার। আগামী দুটি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সম্পূর্ণ ফিট তাদেরকেই এই খেলায় প্রয়োজন।

তিনি আরও বলেছেন, নেইমারের খেলার মান নিয়ে কারোর কোন সন্দেহ নেই। কিন্তু সে এখন সম্পূর্ণ ফিট নয়। তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চাই। জানা গিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে শেষ ব্রাজিলের জার্সিতে তাকে দেখা গিয়েছিল। হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন। সেই চোর এখনো সারিয়ে উঠতে পারেননি। তবে এবারের ব্রাজিলের দলে তারুণ্য ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন কোচ। এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার, আলিসান, ক্যাসেমিরো, মারকুইনোসরা। আবার চেলসির এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকে রেখেছেন আনচেলত্তি।

কোচ যে ব্রাজিল স্কোয়াড তৈরি করেছে, তার মধ্যে গোলরক্ষক হিসেবে রয়েছেন, আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)। রক্ষণভাগে রয়েছেন, আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)। মধ্যমাঠে থাকবেন আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানইউ), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)। আক্রমণভাগে রয়েছেন এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানইউ), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)।

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক