আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উৎসবের মরশুমে পুলিশের দুরন্ত পদক্ষেপ, রাত ১২টা থেকে ৬টা পর্যন্ত থাকবে টহলদারি, সূচনা ৮ পুলিশ বাইকের

নিজস্ব প্রতিনিধি: হাতে গোনা আর কয়েক দিন। তারপরেই মা আসবেন মর্ত্যে। মাঝেমধ্যে অল্পস্বল্প বৃষ্টি হলেও আকাশে পেজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে।  বাতাসে পুজো পুজো গন্ধ। নিউমার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে তিল ধরনের জায়গা না পাওয়া- সব কিছুই জানান দিচ্ছে মহামায়ার মর্তে আগমনের সময় আগত প্রায়। উৎসবের রাতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানোর জন্য বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ প্রশাসন। রাজ্য হোক বা কলকাতা পুলিশ, মানুষ যাতে নিরাপদে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন তার জন্য সদা সর্বদা ব্যস্ত তারা।

উৎসবের রাতের নিরাপত্তা ও নজরদারির জন্য বিশেষ কিছু উদ্যোগ নিচ্ছে ডায়মন্ড হারবার মহকুমার পুলিশ প্রশাসন। তারা স্থির করেছে পুজোর সময় রাত্রি বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত প্রতি ঘন্টায় পুলিশকর্মীরা মণ্ডপের ছবি তুলে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। কোনও মণ্ডপে কোনও সমস্যা হচ্ছে কিনা, সবকিছু সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা এসব জানতেই এই পদক্ষেপের কথা জানার চিন্তা-ভাবনা করা হয়েছে। এইজন্য হোয়াটস অ্যাপে একটি গ্রুপ করা হবে সেখানে সমস্ত ছবি পোস্ট করবেন পুলিশ কর্মীরা।

রাতে পরিস্থিতি কোথায় কেমন থাকছে সেই বিষয়ে জানতেই এই উদ্যোগ। ডায়মন্ড হারবার, ফলতা, মগরাহাট, উস্তি সহ বেশ কিছু থানাকে ইতিমধ্যেই এই বিষয়ে জানানো হয়েছে।

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন একবার পরিদর্শন করেই ছবি পাঠিয়ে কাজ সারলে হবে না। যে যে অফিসার রাতের বেলায় টহল দেবেন তাদের বারবার বিভিন্ন মণ্ডপের ছবি পাঠাতে হবে। এর ফলে পুলিশ অফিসাররা সত্যিই কাজ করছেন কিনা তাও স্পষ্ট হয়ে যাবে। ছবি দেখে যদি মনে হয় কোথাও কোনও সমস্যা রয়েছে সেখানে পৌঁছে যাবে পুলিশকর্তারা।

অন্যদিকে বারুইপুরেও নেওয়া হয়েছে এক জনকল্যাণমূলক উদ্যোগ। সোমবার ছিল পুলিশ দিবস। এই দিনে এক বিশেষ উদ্যোগ নিয়েছে বারুইপুর পুলিশ জেলা। পুজোয় কোনও সমস্যা হলে যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো যায় তার জন্য আটটি বাইকের উদ্বোধন করলেন পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই অতিরিক্ত পুলিশ সুপার। এই বাইকগুলি ব্যবহার করবে পুলিশ জেলার ট্রাফিক ইউনিট এবং উইনারস টিম।

বাইকগুলি বারুইপুরের দুটি এবং সোনারপুর ও নরেন্দ্রপুরে ট্রাফিক গার্ডদের দেওয়া হচ্ছে। বাইক গুলিতে হুটার লাগানো রয়েছে। দ্রুত যাওয়ার ক্ষেত্রে এই হুটার কাজে দেবে। বাইক চালক পুলিশ কর্মীদের সঙ্গে থাকবে ওয়াকি টকি যাতে পুলিশ জেলার কন্ট্রোলরুম এবং থানার সঙ্গে দ্রুত যোগাযোগ করা যায় সেই জন্য।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ