দেশের মাটিতে শেষবার খেললেন মেসি, বিশ্বকাপে খেলা নিয়ে সিদ্ধান্ত নেননি

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার মাটিতে দাঁড়িয়ে নিজের বিদায়ের কথা কার্যত জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। তাও আবার গত অগস্ট মাসে। ভেনেজুয়েলা ম্যাচ তখনও ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ -এর সামনে অপেক্ষারত। সেই সময়ই মেসি বলেছিলেন  ‘আমার জন্য এটা হবে খুব খুব বিশেষ ম্যাচ। কারণ, বাছাইপর্বে (ঘরের মাঠে) এটাই শেষ ম্যাচ।’ এই কথা শোনার পরে এটা একরকম নিশ্চিত হয়ে যায় যে শুধু বিশ্বকাপ বাছাইপর্ব নয়, আর্জেন্টিনার মাটিতে দেশের জার্সিতে এটা হতে যাচ্ছে মেসির শেষ। কিন্তু সত্যিই কী শেষ? ফুটবলের জাদুকরো কি আর বিশ্বকাপের বলে পা ছোঁয়াবেন না? জিজ্ঞাসা করা হলে মেসি স্মিত হেসে জানিয়েছেন, ‘দেখা যাক’।

মেসি বরাবরই ভীষন পরিবারকেন্দ্রিক। তাই তো বিশ্বকাপ জয়ের পরেও স্ত্রী কাপ হাতে নিয়ে থাকলে তাঁর ছবি ত্যলে দেওয়ার দায়িত্ব পালন করেন স্বামী লিওনেল। শুক্রবার সকালে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। গ্যালারিতে ছিল গোটা পরিবার। চলছিল আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত। সেই সময় তিন ছেলে এসে দাঁড়িয়েছিল পাশে। চারদিক তখন কেঁপে উঠছে ‘ওলে, ওলে, ওলে…মেসি, মেসি, মেসি!’ স্লোগানে।

মেসির ঝুলিতে সব আছে। রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকার মতো ফুটবলের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সম্মান। ফুটবলের কেরিয়ার শুরুর সময় মনে মনে আর্জেন্টিনাবাসীদের তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সব পূরণ করেছেন। হয়ে উঠেছেন, ‘GOAT’। এবার কেরিয়ারের ইতি টানার লগ্নে মেসি। তাই বিশ্বকাপ বাছাই পর্বে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন তিনি। হয়তো দেশের মাটিতে দাঁড়িয়ে জাতীয় দলের হয়ে এটাই তাঁর শেষ ম্যাচ। এরপর ২০২৬ বিশ্বকাপ, কিন্তু তাতে খেলবেন কি মেসি? ভক্তরা অবশ্যই তিনি খেলবেন এটা মাথায় রেখেই দিন গুণবেন। হয়তো মেসিও। তাঁর কথাতেও যেন সেরকমই সুর।

ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি। জয়ের পর বলেছেন, ‘দেশের মাটিতে এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সব সময়…নিজের দেশে, নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটার স্বপ্ন ছিল।’মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? উত্তর এসেছে, ‘দেখা যাক।’

নিজের শেষ অফিশিয়াল ম্যাচ খেলা প্রসঙ্গে কিংবদন্তি বলেছেন, ‘অনেক আবেগ কাজ করছে। মাঠে অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছি। নিজের মানুষদের সামনে আর্জেন্টিনায় খেলাটা সব সময়ই আনন্দের। বছরের পর বছর আমরা ম্যাচগুলো এভাবেই উপভোগ করছি। এখানে এভাবে শেষ করতে পেরে ভাল লাগছে, যেটা স্বপ্ন দেখেছি সব সময়।’

আর্জেন্টিনা তাঁকে অনেক দুঃখও দিয়েছে। ভাল ফর্মে যেমন আনন্দের আতিশয্যে মেসিকে কাঁধে তুলে নিয়েছে, তেমন খারাপ ফর্মে ছুঁড়েও ফেলে দিয়েছে। সেসব স্মৃতি মেসির হৃদয়ে তৈরি করেছে দগদগে ক্ষত। কিন্তু সেসব ফুটবল জীব্বনের শেষে এসে আর মনে রাখতে চান না। তাই পায়ে পায়ে গল্প লেখা ফুটবলের জাদুকরের সংযোজন, ‘অনেক বছর ধরে অনেক কিছুই বলা হয়েছে। কিন্তু আমি সব ভাল স্মৃতি নিয়েই থাকব। এই দলটা যা কিছু ভালো করার চেষ্টা করেছে, তার সবকিছুই..সুন্দর এক সময় পার করেছি আমরা। আজ ছিল পয়েন্টের জন্য প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ।’

২০২৬ সালের বিশ্বকাপ খেলবেন কিনা মেসি তা জিজ্ঞাসা করা হলে উত্তর দিয়েছেন একই ভঙ্গীতে। বলেছেন, “মনে হয় না আরও একটি বিশ্বকাপ খেলতে পারব। কারণ আমার বয়স। বড় যুক্তিটা হল, আমি কুলিয়ে উঠতে পারব না। কিন্তু আর বেশি দিন তো নেই। আমি তাই বিশ্বকাপে খেলার প্রেরণা পাচ্ছি।’

মেসি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ম্যাচ ধরে এবং দিন ধরে কাজ করেন। যদি ভাল লাগে তাহলে খেলবেন, না লাগলে নয়। তাঁর কথায়, “দিন ধরে ধরে এগিয়ে ভাল থাকা এবং নিজের সঙ্গে সৎ থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাল অনুভব করলে খেলাকে উপভোগ করি। ভাল না লাগলে করি না। তাই ভাল না লাগলে বিশ্বকাপে থাকব না। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নিইনি।’

১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এটাই তাদের শেষ ম্যাচ। মেসি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এই শেষ ম্যাচে তিনি থাকছেন না।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ