পটুয়াপাড়ায় একচালা দুর্গাপ্রতিমার চাহিদা বেশি, কাঁটা থার্মোকল আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর বাকি আর মাত্র কয়েকদিন। অনেক আগেই কুমোরটুলিতে প্রতিমার বায়না হয়ে গিয়েছে। এখন শুধু দিন গোনার পালা। কবে মা আসবেন মণ্ডপে। চলতি বছর কুমোরটুলিতে একচালার দুর্গাপ্রতিমার চাহিদা অত্যন্ত বেশি। চলতি বছরের একচালার সাবেকি প্রতিমার বেশি চাহিদা। কুমোরটুলির শিল্পীরা বেশির ভাগই এবার এক চালার প্রতিমার বরাত পেয়েছেন।

অনেকেই রথযাত্রা ও জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো করে বরাত দিয়েছেন। মৃৎশিল্পীরা মূল কাঠামোর সঙ্গে তাকে যুক্ত করে সাবেকি প্রতিমা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। মাটির কাজ অনেকটাই হয়ে গিয়েছে। তার ওপর রোদের দেখা সেভাবে না পাওয়ায় প্রতিমা শোকাতে একটু সময় লাগছে। যে প্রতিমা শুকিয়ে গিয়েছে সেগুলিতে চলছে রংয়ের প্রলেপ। কোথাও কোথাও কারুকার্য ফুটিয়ে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে। কুমোরটুলি মৃৎশিল্পীদের পক্ষ থেকে জানা গিয়েছে, চলতি বছর এক চালার প্রতিমার বরাত মিলেছে প্রায় ৩০০০ এর বেশি।

পুজো যত এগিয়ে আসছে পটুয়াপাড়া চরম ব্যস্ততা দেখা গিয়েছে। দিনরাত এক করে কাজ চলছে। প্রতিমা শিল্পীদের এখন শুধু একটাই চিন্তা, সঠিক সময়ের মধ্যে মন্ডপে প্রতিমা পৌঁছে দেওয়া। এবার থার্মোকল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কড়া নজরদারি চলছে পুলিশের। এই নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে কুমোরটুলিতে। প্রতিমার সাজ নিয়ে সৃষ্টি হয়েছে সমস্যা। সাজ শিল্পীদের মতে, শেষের দিকে প্রতিমার যে বড়াত মিলেছে তাতে থার্মোকলের সাজ সজ্জার কাজ হয়নি। প্রথমদিকে যে বরাতগুলি মিলেছিল সেখানে থার্মোকল ব্যবহার করতেই হয়েছে। কুমোরটুলিতে থার্মোকল বিতর্ক যেন কিছু ছাড়ছে না।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ