মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, রতুয়া: মৃত্যুর প্রায় কুড়ি দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল এক নাবালিকা বধূর মৃতদেহ। মালদা রতুয়া থানা এলাকার ঘটনা। সোমবার ম্যাজিস্ট্রেট ও রতুয়া থানার পুলিশের উপস্থিতিতে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।অভিযোগ, প্রেম করে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ওই কিশোরীর উপর নির্যাতন চালানো হত। মৃতার মায়ের দাবি, এক লক্ষ টাকা দাবি করা হয়েছিল এবং টাকা না দিলে মেয়েকে খুন করার হুমকিও দেওয়া হয়। গত ১৮ মে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

শ্বশুরবাড়িতে গিয়ে মেয়ের গলায় কালশিটের দাগ দেখতে পান বলে অভিযোগ।ঘটনার ১২ দিন পর মৃতার মা স্বামী-সহ শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ দাদাশ্বশুরকে গ্রেফতার করে আদালতে পেশ করলে পকসো আদালতের বিচারক জয়শঙ্কর রায় মৃতদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।সোমবার সেই নির্দেশ কার্যকর করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তার জন্যই মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আদালতের নির্দেশে কবর থেকে মৃতদেহ তোলার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছিল। এলাকার প্রচুর মানুষ পবিত্র কবরস্থানে জড়ো হয়েছিলেন। পুলিশ যে কভার থেকে ওই নাবালিকা দিও তোলা হচ্ছিল সেটিকে ঘিরে রেখেছিল। মৃতদেহ তোলার পর তা ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস

বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গে যোগাযোগ, এখনও কোন মায়ায় জড়িয়ে আছেন এশা?

মেমারি পুরসভায় চেয়ারম্যান সহ ১১জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, মিষ্টি বিলি বিজেপির

গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

‘ন্যাশনাল হেলথ মিশনে পশ্চিমবঙ্গ সরকারকে ৫২৭ কোটি টাকা সাহায্য কেন্দ্রের’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিশ্বকাপ জিতলে গোঁফ-দাড়ি রাখবেন দুনিয়া কাঁপানো তারকা ফুটবলার

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা