চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথমবার পাকিস্তানের বিপক্ষে খেলবেন এই ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে আজ ১৪ ই সেপ্টেম্বর রবিবার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই সাজো সাজো রব। প্রতিবার ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। তবে এ বছর তাতে খানিক ভাজা পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার সিদ্ধান্ত নিয়ে বিষোদ্গার করছে। এর নেপথ্য কারণ নিঃসন্দেহে পহেলগাঁও হত্যাকাণ্ড। পাকিস্তানি জঙ্গিদের হাতে ভারতের ২৫ জন পর্যটক এবং এক পনি চালকের মৃট্যুর ঘটনা ঘটার ৫ মাসের মাথায় ভারত-পাকিস্তান  দ্বৈরথে সম্মুখীন হবে আজ।

সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে পরাজিত করে। পিছিয়ে নেই পাকিস্তানও। পাকিস্তান তাদের প্রথম ম্যাচে ওমানকে ৯৩ রানে হারিয়ে জয় পেয়েছে। ফলে ভারত পাকিস্তান দু’দলই এশিয়া কাপে জয় দিয়েই সূচনা করেছে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাইভোল্টেজ ম্যাচ। এটি শুধু দু’দলের মধ্যে খেলা নয়,  এর মাধ্যমে খেলোয়াড়রা এক স্বতন্ত্র পরিচয় তৈরি হয়।

যেমন কোনও খেলোয়ার অন্যান্য দেশের বিরুদ্ধে কেমন খেললেন তা যতখানি মানুষ মনে রাখে, তার থেকে অনেক বেশি মনে রাখে পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেললেন সেই খেলোয়ার। স্বাধীনতার পর থেকে একসময়ে অখণ্ডতা পরিণত হয়েছে শত্রুতায়। বারবার অকারণে ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। একের পর এক বিস্ফোরণে মারা গিয়েছেন অসংখ্য ভারতীয়। ভারতও বসে থাকেনি, জবাব দিয়েছে। তবে আজ পর্যন্ত কোনওদিন ভারত আগে পাকিস্তানে হামলা চালায়নি।

রবিবারের পাকিস্তানের বিপক্ষে এই প্রথম খেলতে নামছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মা। তাঁদের খেলার সম্ভাবনা প্রবল। অভিষেক, সঞ্জু এবং তিলক এই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন। রিঙ্কু সিং এবং জিতেশ শর্মাও এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে এই ম্যাচে তাঁরা হয়তো সুযোগ পাবেন না।

অন্যদিকে শুভমন গিল এবং কুলদীপ যাদব এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে একটি ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি । এই ম্যাচে কুলদীপ এবং গিলের খেলার সম্ভাবনা রয়েছে। তাঁরা দু’জনেই পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিকে বিশেষ করে তুলতে চাইছেন। ফাস্ট বোলার হর্ষিত রানা পাকিস্তানের বিপক্ষে একটিও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। যদিও আজ তাঁর খেলার সম্ভাবনা কম

ভারতীয় দল
সূর্য কুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, জাশপ্রীত বুমরা।

Published by:

Share Link:

More Releted News:

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ