উত্তরপ্রদেশে বাবার বিরুদ্ধে মেয়েকে ভোটযুদ্ধে নামাল বিজেপি

রায়বরেলি বিধানসভা আসনে পদ্ম টিকিটে লড়ছেন অদিতি সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই ইস্তফা দিয়ে বিজেপি ছেড়ে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে সামিল হয়েছিলেন বিধূনার বিধায়ক বিনয় শাক্য। এবার দলত্যাগী বিধায়ককে ‘সবক’ শেখাতে ভোট যুদ্ধে মেয়েকে নামিয়ে দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। শুক্রবার রাতে বিজেপির পক্ষ থেকে তৃতীয় দফায় আরও ৮৫ কেন্দ্রের যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে বিধূনা আসনে প্রার্থী করা হয়েছে বিনয় শাক্যের মেয়ে রিয়া শাক্যকে। অর্থা‍ৎ উত্তরপ্রদেশে এবারের হাই ভোল্টেজ ভোটযুদ্ধে সম্মানের লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন পিতা-পুত্রী। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

পদ্ম শিবিরের এদিনের প্রার্থী তালিকায় মহিলাদের যথেষ্টই প্রাধান্য দেওয়া হয়েছে। ৮৫ জন প্রার্থীর মধ্যে মহিলা মুখ ১৫। মহিলা ভোটারদের সমর্থন পেতেই তৃতীয় দফার প্রার্থী তালিকায় মহিলাদের প্রার্থী করার উপরে জোর দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পাঁচ বছর আগে দলের পক্ষ থেকে বিধায়ক হওয়া ১৫ জনকে বাদ দেওয়া হয়েছে।

এদিনের প্রার্থী তালিকা অনুযায়ী, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির সংসদীয় কেন্দ্র রায়বরেলির অন্তর্গত রায়বরেলি বিধানসভা আসনে পদ্ম টিকিটে লড়ছেন অদিতি সিংহ। গতবার রায়বরেলি থেকে ভোটে জেতার পরেই কংগ্রেসের সঙ্গে দুরত্ব বাড়িয়েছিলেন তিনি। ভোটের আগে বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন। দলিত কিশোরীকে খুন করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গোটা দেশে আলোচনার কেন্দ্রে চলে আসা হাথরস থেকে প্রার্থী হয়েছেন অঞ্জুলা মাহোর। শ্রীনগরে প্রার্থী হয়েছেন মঞ্জু ত্যাগী। মাহমুদাবাদ থেকে লড়ছেন আশা মৌর্য, শাহাবাদ থেকে রজনী তিওয়ারি, ইটাওয়া থেকে সরিতা ভাদোরিয়া, আকবরপুর রনিয়া থেকে প্রতিভা শুক্লা। রাথ আসনে মণীষা অনুরাগীকে প্রার্থী করা হয়েছে।  

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ