বৃহস্পতি ও শুক্রবার উত্তর এবং দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির সর্তকতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণবঙ্গে ৮ টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল —উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। এদিকে,বিহার ও উত্তর প্রদেশ এলাকার ওপরে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে। দক্ষিণ পূর্ব বঙ্গপোসাগর এলাকায় তৈরি হয়েছে আপার এয়ার সার্কুলেশন। ফলে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের (Alipur Weather Office)আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস জানিয়ে দিয়েছেন এর জেরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা(Orange Alert) জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলাতে।

দার্জিলিং সহ অপরের পাঁচটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো বাতাস বইতে পারে। বৃহস্পতিবার ও ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা(Yellow Alert) থাকছে অন্যান্য সব জেলাতে। সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া। শুক্রবারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকছে উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। অন্যান্য জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সব জেলাতে। দক্ষিণবঙ্গে বুথ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ ৮ টি জেলায় দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল —উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া। দক্ষিণবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমে যাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে তবে জলীয় বাষ্পের কারণে বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে।

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, আটক রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ