আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় বিধানসভা ভোট বৈতরণী পার হতে পোড়খাওয়া নেতাকে বাছলেন শাহ-নাড্ডা

নিজস্ব প্রতিনিধি: বিহার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে. সম্ভবত ৬ই অক্টোবর সেখানে বিধানসভা নির্বাচন। বিহারের নির্বাচন মিটলেই বাংলায় ভোট। ২০২৬ সালের ভোটের দামামা যে বেজে গিয়েছে তা বিভিন্ন রাজনৈতিক দলের কাজকর্ম থেকে স্পষ্ট। এদিকে বাংলায় দুর্গাপুজোর আবহে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সংগঠন মজবুত করতে চাইছে বিজেপি। পশ্চিমবঙ্গের নির্বাচনী দায়িত্বে তাই কেন্দ্রের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে করা হল রাজ্য নির্বাচনী ইনচার্জ। তাঁর সঙ্গে সহ ইনচার্জ হিসেবে থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব।

বিজেপিতে বারবার নিজেকে ভরসাযোগ্য প্রমাণ করেছেন ভূপেন্দ্র যাদব. তাই পদ্ম শিবিরের অগাধ আস্থা তাঁর উপর। বিহারে ২০২০ সালের বিধানসভা ভোটে তিনি দলের হয়ে নির্বাচনী দায়িত্ব সামলেছিলেন। সেই ভোটে বিজেপি এনডিএ জোটের সঙ্গে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল। তাই এবারও ভূপেন্দ্র যাদব কে কাজে লাগাতে চাইছে বিজেপি। রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্রের মতো বেশ কঠিন রাজ্যতে পাঠানো হয়েছে বারবার তাঁকে। সব জায়গাতেই দক্ষতার সঙ্গে দলকে জিতিয়েছেন ভূপেন্দ্র। সংগঠন মজবুত করা থেকে শুরু করে বুথভিত্তিক নানা কৌশলের বিভিন্ন স্তরে তিনি দারুণ কাজ করেছেন। বাংলাতে তাই গড় তৈরি করতে এবার তিনিই ভরসা ভারতীয় জনতা দলের কাছে।

সহ ইনচার্জ হিসেবে থাকছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ২০১৮ সালে বামেদের ২৫ বছরের রাজত্ব ভেঙে ভারতীয় জনতা দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর অভিজ্ঞতা প্রশ্নাতীত। সেই সঙ্গে দলের অভ্যন্তরে সমস্ত বিষয়ে খুঁটিনাটি বোঝার ক্ষমতাও বিপ্লব দেবের  প্রচুর। ২০২৪ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির ইনচার্জ ছিলেন বিপ্লব দেব। সেখানে যখন পদ্মের জয় নিশ্চিত হয়, তখন গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে উঠে এসেছিল তাঁর নাম। এবার তাই বিপ্লব দেবের রাজনৈতিক কৌশলকেই বাংলা ক্ষমতা বিস্তারের কাজে লাগাতে চাইছে  বিজেপি।

Published by:

Share Link:

More Releted News:

বিহারে ঘূর্ণাবর্তর জেরে সোমবার থেকে বঙ্গে ঘনিয়ে আসছে প্রবল দুর্যোগ

কে এগিয়ে, কে পিছিয়ে? ভোটের পরিসংখ্যান নিয়ে পুরুলিয়া জেলার প্রতিটি বিধানসভায় চুলচেরা বিশ্লেষণে দলীয় কর্মীরা

ভবানীপুরে মমতার সভা ভণ্ডুলের চেষ্টা, কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের

অশোকনগরে নীতিন নবীন সিআরপিএফের গাড়ি চড়ে এলেন শেষ রবিবারের প্রচারে

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বাড়তি ব্যবস্থা

দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ