আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুজোর মধ্যেই আমজনতাকে ধাক্কা মোদি সরকারের, আধার আপডেটের খরচ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরু হয়েছে উৎসবের মরশুম। এই সময়ে কেনাকাটা করে এমনিতেই রয়েছে পকেটে টান। এবার আরও বাড়তে চলেছে খরচা। পুজোর আবহে মোদি সরকার বাড়িয়ে দিল আধার আপডেট সংক্রান্ত যাবতীয় খরচ। প্রথমবার নাম নথিভুক্তি করতে কোনও খরচ দিতে না হলেও পরে ঠিকানা বা ফোন নম্বর পরিবর্তনের মতো তথ্য আপডেট করতে হলে গুনতে হবে বাড়তি অর্থ। ২৫ থেকে ৫০ শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে তথ্য আপডেটের খরচ।

আপডেটের খরচ বৃদ্ধির এই আদেশ আগামী ১ অক্টোবর থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে। খরচের নতুন তালিকা প্রকাশ করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই। নতুন আদেশ অনুসারে আঙুলের ছাপ অর্থাৎ বায়োমেট্রিক চোখের মণি অথবা মুখের ছবি সংক্রান্ত আধার আপডেশনের খরচ বেড়ে হচ্ছে ১২৫ টাকা। এখানে উল্লেখ্য, পাঁচ বছর থেকে সাত বছর বয়স পর্যন্ত যদি একবার বায়োমেট্রিক আপডেট করা হয় তা হবে বিনামূল্যে। সাত থেকে ১৫ বছর বয়সের মধ্যে আধার আপডেটে আপাতত কোনও খরচ নেওয়া হবে না বলেই জানিয়েছে আধার কর্তৃপক্ষ।

জেনে নিন কোন আপডেটে কি খরচ হবে

নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনে খরচ হবে ৭৫ টাকা। এই প্রত্যেকটি বিষয়ের একাধিক পরিষেবা যদি একসঙ্গে নিতে চাইলে সবক’টির জন্য ৭৫ টাকা খরচ হবে। যদি কেউ বায়োমেট্রিক আপডেটের সঙ্গে নাম, লিঙ্গ, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান তাহলেও কেবল ৭৫টাকাই দিতে হবে। আধার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কোনও ব্যক্তি তাঁর পরিচয়, ঠিকানা, নাম, লিঙ্গ, জন্ম তারিখ প্রভৃতির সাপেক্ষে নথি জমা করতে চাইলে ‘মাই আধার’ পোর্টালে গিয়ে তা করতে পারবেন। সেক্ষেত্রে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত দিতে হবে না কোনও খরচ।

বর্তমানে এই পরিষেবার তথ্য আপডেট করতে নেওয়া হয় ১০০টাকা আর আপডেশনের খরচ বর্তমানে ৫০ টাকা। সেই অঙ্ক বৃদ্ধি করে ১২৫ ও ৭৫ টাকা করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ