হেঁটে ঠাকুর দেখতে দরকার এনার্জি, কী খাবেন? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: চারদিকে ঢাকের আওয়াজ। ধূপ-ধুনোর গন্ধে চারদিকে মাতোয়ারা। বৃষ্টির পূর্বাভাস থাকলেও ছাতা নিয়েই  মণ্ডপে মণ্ডপে পরিদর্শন করছেন দর্শনার্থীরা। বছরে একবারই ঘরে আসেন মা। তার জন্য চারদিক আনন্দে মেতে ওঠে। উমার আগমনে মানুষের উত্তেজনা থাকে তুঙ্গে। রাত জেগে প্যান্ডেল হপিংয়ে কষ্ট নেই। সকাল থেকে রাত ঘোরাঘুরির সঙ্গে খাওয়া-দাওয়া চলতেই থাকে। রোজগার রুটিনকে হারিয়ে দিয়ে চলে দেদার খাওয়া দাওয়া।

সারাদিনের অত্যাধিক ধকলে অনেক সময় এনার্জি কমে যায়। ক্লান্ত হয়ে পড়ে শরীর। অনেক সময় তা বিদ্রোহ ঘোষণা করে। হেঁটে হেঁটে ঠাকুর দেখলেও সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। শরীর ও মনকে চাঙ্গা রাখতে চাইলে কয়েকটি জিনিসে নজর রাখুন। কলায় থাকে ফাইবার পটাশিয়াম ও কার্বোহাইড্রেট। এই সময়ে কলা খেলে শরীরের পুষ্টি ও শক্তি বজায় থাকে। অনেক হাঁটাহাঁটি করলেও এনার্জি বুস্টার হিসেবে কাজ করে কলা। সুষম খাদ্য হিসেবে পরিচিতি রয়েছে ডিমের। এর মধ্যে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এ। কুসুমের মধ্যে থাকে ফ্যাট। সেটি চটজলদি শরীরের ক্লান্তি ভাব দূর করতে সাহায্য করে। ডিম খেলে শরীরের প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন খনিজের ঘাটতি থাকলে তা মিটিয়ে দেয়। ফলে অনেক হাঁটাহাটি করতে হলে দিন খেতে পারেন।

পুজোর সময় এমনিতেই ঠাকুর দেখতে গেলে অনেক হাঁটতে হয়। গাড়ি নিয়ে খুব সহজে অনেক জায়গায় যাওয়া যায় না। ফলে এক মন্ডপ থেকে আরেক মন্ডপ ঘুরতে চাইলেই পা একমাত্র ভরসা। শরীরে শক্তি জোগাতে চাইলে কাঠবাদামের মত কোনও কিছুর জুড়ি নেই। সকালবেলা খালি পেটে ভেজানো বাদাম খেলে শরীরে এনার্জি বৃদ্ধি পায়। ভিটামিন ই, ম্যাগনেসিয়াম নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই বাদাম এনার্জি বাড়াতে অনেকটাই সাহায্য করে। ফলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলেও সমস্যা নেই।

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি