‘ট্রফি ফেরত দাও, নয়তো শাস্তি!’ এশিয়া কাপের ট্রফি নিয়ে নাটক তুঙ্গে, মহসিন নকভিকে এসিসি’র কড়া হুঁশিয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট মাঠে নয়, হোটেলের রুমে এখন এশিয়া কাপের ট্রফি!  ক্রিকেট মাঠের উত্তেজনা এখন রাজনীতির ডামাডোলে। সম্প্রতি অনুষ্ঠিত এশিয়া কাপ ২০২৫-এর ফাইনাল ম্যাচে ভারতের ঐতিহাসিক জয়ের পরও ট্রফি নিয়ে যে নাটক শুরু হয়েছে, তা এখনো থামার নাম নেই। ঘটনার মূলে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মোহসিন নকভি, যিনি কিনা জয়ী দলের হাতে ট্রফি তুলে না দিয়ে সেটি নিয়ে নিজের হোটেলে চলে গিয়েছেন! তাকে ট্রফিটি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কিন্তু রিপোর্ট লেখা পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। এই ঘটনা ক্রিকেটপ্রেমীদের কাছে রীতিমতো অস্বস্তির সৃষ্টি করেছে এবং মাঠের বাইরের রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

যেখান থেকে বিতর্কের শুরু, তিলক বর্মা- রিঙ্কু সিংয়ের জয়, নকভি-র ‘নো হ্যান্ডশেক’-এ অস্বীকৃতি

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচটি ছিল রোমাঞ্চে ঠাসা। ভারত এই হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপ ২০২৫-এর চ্যাম্পিয়ন হয়। তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা-র অপরাজিত ৬৯ রান এবং ফিনিশার রিঙ্কু সিংয়ের দৌলতে জয় পায় ভারত।

কিন্তু পুরস্কার বিতরণীর সময়ই ঘটে গেল অঘটন। ভারতীয় দল ট্রফি নিতে সরাসরি অস্বীকার করে! কারণ ট্রফি হাতে মঞ্চে এসেছিলেন স্বয়ং মহসিন নকভি। তিনি কেবল পিসিবি চেয়ারম্যান নন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। সম্প্রতি পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ভারত সরকার ‘নো হ্যান্ডশেক’ (কারও সঙ্গে হাত না মেলানোর) নিয়ম চালু করেছে। আর সেই নিয়মের জেরেই ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে চায়নি। এতে স্বভাবতই ক্ষুব্ধ হন নকভি। তিনি রাগে ট্রফি এবং সমস্ত মেডেল নিয়ে স্টেডিয়াম ছেড়ে সোজা হোটেলের দিকে রওনা দেন।

ড্রেসিং রুমে বন্ধ পাকিস্তান, কাল্পনিক ট্রফিতে ভারতের সেলিব্রেশন

নকভি ট্রফি নিয়ে চলে যাওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রায় এক ঘণ্টা দেরিতে শুরু হয়। পাকিস্তান দল এই সময় ড্রেসিং রুমে তালাবন্ধ ছিল, অন্যদিকে ভারতীয় খেলোয়াড়রা ভাষ্যকারদের সঙ্গে কথা বলছিলেন। এসিসি কর্মীরা বিকল্পের সন্ধানে নেমে পড়েন। তাঁরা এমিরেটস ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনি অথবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামকে দিয়ে ট্রফি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু নকভি নিজের জেদ ধরে বলেন, “এসিসি চেয়ারম্যান হিসেবে এটা আমার অধিকার, আমিই ট্রফি দেব।” ফলে বাধ্য হয়ে আমিনুল ইসলাম শুধু পাকিস্তান খেলোয়াড়দের রানার্স-আপ মেডেল তুলে দেন। কিন্তু নকভি-র হস্তক্ষেপে চেক বিতরণ বন্ধ হয়ে যায়। ক্ষুব্ধ পাকিস্তান ক্যাপ্টেন সালমান আলি আঘা সেই চেকটি ছুঁড়ে ফেলে দেন। এদিকে, ভারতীয় ক্রিকেটাররা অপেক্ষা করেও ট্রফি না পেয়ে এক অভিনব পন্থায় প্রতিবাদ জানান। ক্যাপ্টেন সুর্যকুমার যাদব পূর্বসূরী গুরু রোহিত শর্মার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্টাইলের অনুকরণে একটি কাল্পনিক ট্রফি তুলে উদযাপনে মেতে ওঠেন!

বিসিসিআই-এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া নকভির কাজকে ‘আনস্পোর্টসম্যানলাইক’ আখ্যা দিয়ে বলেন, “আমরা ট্রফি নিতে অস্বীকার করেছি, কিন্তু এটা নকভি-র ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা এসিসি-র সম্পত্তি, শুধু জয়ী দলই ট্রফি রাখার অধিকার রাখে।” তিনি আরও জানান, নভেম্বরে দুবাইয়ে আইসিসি কনফারেন্সে ভারত এই বিষয়ে ‘জোড়ালো প্রতিবাদ’ করবে। ৩০ সেপ্টেম্বর সকালে বিসিসিআই চেয়ারম্যান নকভি-কে কড়া চিঠি লিখে দ্রুত ট্রফিটি দুবাইয়ের স্পোর্টস সিটির এসিসি অফিসে জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু এখন পর্যন্ত নকভির তরফ থেকে কোনও উত্তর আসেনি।  তবে নির্ভরযোগ্য সূত্রে খবর, তিনি ভারতকে ট্রফি দিতে রাজি, তবে একটি শর্ত জুড়েছেন – যদিও শর্তটির বিস্তারিত এখনো জানা যায়নি।

এই গোটা পরিস্থিতির জল কতদূর গড়ায়, তা জানতে মঙ্গলবার বিকেল (দুবাই সময় ২টা, ভারতীয় সময় ৩:৩০টা) পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কারণ এই সময়েই এসিসি-র পক্ষ থেকে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে। ট্রফি সংক্রান্ত বিষয়ই প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু। ভারতীয় প্রতিনিধিরা অন্যান্য এশিয়ান বোর্ডের সঙ্গে কথা বলে ট্রফিটি ফেরত আনার চেষ্টা করছেন। ক্রিকেটপ্রেমীরা এখন আশা করছেন, এই বিতর্কিত ঘটনা যেন ক্রিকেটের পবিত্র খেলাটিকে রাজনীতির ছায়া থেকে মুক্ত রাখতে পারে। তবে যাই হোক না কেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভারতীয় সমর্থকদের থেকে ভারতের জয়ের আনন্দ কেউ কেড়ে নিতে পারেনি!

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে