সুস্থ থাকতে পুজোর পরেও নজর দিন স্বাস্থ্যে, কীভাবে সতর্ক হবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : সকালে চড়া রোদ, দুপুরে বৃষ্টি, রাতে ফের গরম। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শরীর খারাপ হতে বাধ্য। বাংলাজুড়ে বৃষ্টি-দানবের চোখরাঙানি। আবহাওয়া খামখেয়ালিপনায় তিতিবিরক্ত সবাই। সদ্য শেষ হয়েছে দুর্গাপুজো। পুজোর আনন্দ, হইহুল্লোড়ের ফাঁক গলে কখন যে জীবাণু-রূপী অসুরেরা শরীরে প্রবেশ করবে, আগে থেকে বোঝা সম্ভব নয়। এই সময় হতে পারে জ্বরজারি, জল বা পতঙ্গবাহিত অসুখবিসুখ।

ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ে তো পরতেই হয়। এরমধ্যেই কখন কোথা থেকে হানা দেবে ভাইরাস তা বোঝা যায়না। এই সময় সংক্রামক জীবাণুদের হানা দেওয়ার আশঙ্কাই বেশি। আবহাওয়ার পরিবর্তনের সময়ে বিভিন্ন ভাইরাস, ব্যাক্টেরিয়ার সক্রিয়তা বাড়ে। ঋতুবদলের সময়ে জীবাণুদের বংশবৃদ্ধি হয়। সর্দিকাশির ভাইরাস তো আছেই, শ্বাসনালির অসুখের জন্য দায়ী রাইনোভাইরাস বা রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু-র মতো সংক্রামক রোগের প্রকোপ বাড়ে। ব্রঙ্কাইটিসও হতে পারে।

পুজোর ভিড়ের মধ্যেই এই সব ভাইরাস ছড়ায়। সব মিলিয়ে জ্বর, সর্দিকাশি, গলাব্যথা, নাক থেকে অনবরত জল পড়া, চোখ জ্বালা, চোখে সংক্রমণ এই সময়ে ভোগাতে পারে। বৃষ্টির জলে ভিজে ঠান্ডা লাগার আশঙ্কাও থাকে। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে নিজেকেই সতর্ক হতে হবে। প্রতিবার পুজোর সময়ে ম্যালেরিয়া, ডেঙ্গির প্রকোপ বাড়ে। এ বছরেও সাবধানতা মেনে চলতে হবে। কারণ পুজোর ভিড়ের মধ্যে ডেঙ্গি বাড়ার সম্ভাবনা রয়েছে। জ্বর জ্বর অনুভব হলেই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে ও বিশ্রাম নিতে হবে। বৃষ্টির জমা জল এড়িয়ে চলতে হবে। পুজোর পর অনেক জায়গায় খোলা মণ্ডপ, ফাঁকা জায়গায় জল জমে থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা, দিনভর হাঁটাহাঁটি করলে শরীরে জলের চাহিদা বৃদ্ধি পায়। বাড়িতে পর্যাপ্ত জল খেতে হবে। পুজোর সময়ে পেটের রোগ বেশি ছড়ায়। ডায়েরিয়া, কলেরা, টাইফয়েডও ছড়ায় জলের মাধ্যমে। অন্যদিকে,রাস্তার ধারের রোল-চাউমিন, গরম ভাজাভুজি যতই আকর্ষণ করুক না কেন, সে মায়া ত্যাগ করলেই সুস্থ থাকবেন। এগুলো পুজোর সময়ে খেয়ে থাকলে এখন ঘরে হালকা খাবার খান। দিনে দুবার করে ভেপার নিতে পারেন। পাশাপাশি বাসকপাতা, তুলসি পাতা ফুটিয়ে মধু দিয়ে খেতে পারেন। শরীর অনেকটাই সুস্থ থাকবে।

পুজোর পর সুস্থ থাকতে চাইলে হালকা খাবার ও ঘরের পরিশুদ্ধ জল খেতে হবে। সামান্য অসুস্থতা বোধ করলেও চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। সবে দুর্গাপুজো শেষ হয়েছে। এখনও উৎসবের মরশুম শেষ হয়ে যায়নি। তাই খাওয়ার দিকে নজর দিতে হবে। নিজে থেকে ডাক্তারি করে অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক হবে না। চিকিৎসকেদের পরামর্শ, সিওপিডি-তে ভুগছেন এমন বয়স্ক মানুষদের ফ্লু, নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে রাখলে অনেকটা সুরক্ষিত থাকবেন।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ