জুবিন মৃত্যু তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়। বুধবার সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) গ্রেফতার করেছিলেন তাঁর তুতো ভাই সন্দীপন গর্গকে। তিনি অসম পুলিশ সার্ভিসের একজন উচ্চপদস্থ আধিকারিক। এবার গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত সিকিওরিটি অফিসার। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁদের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানেই মৃত্যু হয় তাঁর।

গ্রেফতার হওয়া দুই সিকিওরিটি অফিসারের নাম নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্য। বেশ কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। দু‘জনেরই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় ধরনের, ব্যাখ্যাতীত আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তকারীরা নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যের অ্যাকাউন্টে ১.১ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পেয়েছেন। বোরার অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং বৈশ্যর অ্যাকাউন্টে প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার লেনদেন দেখানো হয়েছে। পুলিশ বলছে, উভয় পরিমাণই তাদের জ্ঞাত আয়ের উৎসের চেয়ে অনেক বেশি।

সূত্রের খবর, জুবিন নিজের অর্থ সঞ্চয় এবং বিতরণের জন্য পিএসওদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। সেই অর্থের বেশিরভাগই তিনি দাতব্য কাজে দান করেছিলেন বলে জানা গিয়েছে। তদন্তাধীন আর্থিক লেনদেনগুলি গত চার থেকে পাঁচ বছর ধরে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে, যা জুবিনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের তাঁর আর্থিক লেনদেনের সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ বৃহস্পতিবার বলেছেন যে সঙ্গীতশিল্পী তাঁর সিকিওরিটি অফিসারদের কিছু টাকা দিয়েছিলেন সমাজসেবামূলক কাজের জন্য। তবে গরিমা এও জানিয়েছিলেন, জুবিনের আর্থিক লেনদেন সম্পর্কে তিনি প্রায় কিছুই জানেন না। বোরা এবং বৈশ্য দুজনেই বেশ কয়েক বছর ধরে জুবিনের সঙ্গে ছিলেন। আসলে আজ থেকে প্রায় ১০ বছর আগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী উলফার কাছ থেকে খুনের হুমকি পেয়েছিলেন জুবিন। তারপর থেকেই অসম পুলিশ নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে জুবিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে যুক্ত করে।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর