এশিয়া কাপের ট্রফি বিতর্ক! নকভিকে গদি ছাড়া করতে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে BCCI

নকভির এই আচরণের জেরে এবার তাঁকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পদ থেকে অপসারণ করতে ঝাঁপাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় হয়েছে ভারতের। পহেলগাঁও হামলার পর অনেক বিতর্ক মাথায় নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ভারতীয় খেলোয়াড়রা। এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে যে তিনটি ম্যাচ খেলেছিল ভারত, সবকটাতেই জয় হয়েছে ভারতের। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে ভারত, কেননা ৪১ বছর পর ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছিল ভারত। তবে যুদ্ধ জয়ের পর এশিয়া কাপ ট্রফি নেওয়ার সময় চরম নাটক হয়েছে। পহেলগাঁও হামলার প্রতিবাদে PCB প্রধান এবং ACC সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি নেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এই ঘটনার পর নকভি ট্রফি হোটেলে নিয়ে চলে যান, এবং জানান সূর্যকুমার যাদবকেই তাঁর কাছ থেকে ট্রফি নিতে হবে।

নকভির এই আচরণের জেরে এবার তাঁকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পদ থেকে অপসারণ করতে ঝাঁপাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এশিয়া কাপ ফাইনালের পর দীর্ঘদিন কেটে গেলেও ভারতীয় দলকে ট্রফি দিতে উদ্যোগী নন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান নকভি।তাঁর বিরুদ্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে BCCI। ভারত কে ট্রফি না দেওয়ার কারণে নকভির উপর ক্ষুব্ধ বিসিসিআইয়ের কর্মকর্তারা। তাই আগামী নভেম্বর মাসেই রয়েছে এসিসির বৈঠক। একটি প্রতিবেদন অনুযায়ী শোনা যাচ্ছে, সেই বৈঠকে নকভির বিরুদ্ধে সুর চড়াতে পারেন বিসিসিআই কর্মকর্তারা। কারণ নকভি নাকি এসিসি কর্তাদের নির্দেশ দিয়েছেন, তাঁর অনুমতি ছাড়া কোনভাবেই ভারতকে ট্রফি হস্তান্তর করা যাবেনা। পিসিবি চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্রের খবর, ট্রফিটি এখনও দুবাইয়ে এসিসির দফতরে রাখা রয়েছে।

নকভির অনুমতি ছাড়া ট্রফি সেখান থেকে সরানো যাবে না। কাউকে হস্তান্তরও করা যাবে না। নকভির নির্দেশ, ভারতীয় দল বা বোর্ডের কোনও প্রতিনিধিকে এসিসি দফতরে গিয়ে ট্রফি নিতে হবে। এর পাল্টা উত্তরে বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘নকভির পরিণতি কি হবে তা সময় বলবে। বিসিসিআই পরিষ্কার করে দিয়েছে যে, নিজের কাছে ট্রফি রেখে দেওয়ার কোনও অধিকার নেই নকভির। ট্রফি ভারতকে হস্তান্তর না করাটাও গ্রহণযোগ্য নয়। কারণ সরকারি ভাবে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত।’ তাই ACC বৈঠকে এই বিষয়ে সুর চড়াবেন BCCI কর্মকর্তারা। অধিকারের বাইরে গিয়ে তিনি কী ভাবে ট্রফি নিজের দফতরে নিয়ে গেলেন, তাঁকেই সেই কৈফিয়ত দিতে হবে! তবে নকভিকে গদি ছাড়া করতে বিসিসিআই কর্তারা ঠিক কী রণকৌশল তা ক্রমশ প্রকাশ্য!

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের