দীপাবলিতে বাজির আওয়াজ থেকে পোষ্যদের সুরক্ষিত রাখবেন কীভাবে? জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি মানে শুধু আলোর উৎসব নয়।  এই সময়ে ফাটে দেদার শব্দবাজি।  রকমারি বাজি ফাটিয়ে মানুষের আনন্দ হয় ঠিকই কিন্তু যারা মুখে কিছু বলতে পারে না সেই সব প্রাণীদের কাছে এই সময়টা খুব কঠিন। বাজির আওয়াজে বাড়ির পোষ্যরা ও রাস্তায় থাকা অবলা প্রাণীরা মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে। কারণ তারা ভয় পায় এই শব্দবাজিতে। সরকারের নির্দেশে শব্দবাজির দাপট কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়ে যায়নি। তাই এই দীপাবলিতে বাজি ফাটানোর পাশাপাশি পোষ্যদের যত্ন নেওয়া বিশেষ জরুরি। জেনে নিন আনন্দ উদযাপন করেও কীভাবে বাড়ির পোষ্যদের বাজির আওয়াজ থেকে সুরক্ষিত রাখবেন।

১. ঘরের ভিতরে পোষ্যেদের এমন জায়গায় রাখুন যেখানে থাকলে তাদের কান পর্যন্ত বাজির আওয়াজ না পৌঁছয়। পোষ্যের থাকার ঘরটি সাউন্ডপ্রুফ করুন কিংবা জানলায় আলাদা করে ফোম লাগিয়ে দিন। কিছু সময়ের জন্য দরজা সাময়িক ভাবে ‘সিল’ করে রাখতে পারেন।

২. যদি সাউন্ডপ্রুফ ঘর না হয় তবে আগে থেকে পোষ্যকে শব্দবাজির আওয়াজের সঙ্গে অভ্যস্ত করিয়ে রাখুন। বাড়িতে ফোন বা কম্পিউটারে ‘ফায়ার ক্র্যাকার’-এর রেকর্ডিং-এর শব্দ নির্দিষ্ট ডেসিবেলে চালিয়ে পোষ্যকে শুনিয়ে অভ্যস্ত করে রাখুন। শব্দবাজির সঙ্গে কিছুটা হলেও অভ্যস্ত হয়ে গেলে খুব বেশি সমস্যা হবে না।

৩) বোম, রকেট, পটকা আওয়াজে পোষ্য খুব অস্থির হয়ে উঠলে চিকিৎসকের পরামর্শ নিন। অস্থিরতা নিয়ন্ত্রণে আনতে দিতে পারেন হালকা ঘুমের ওষুধ বা অ্যান্টি-অ্যাংজ়াইটি মেডিসিন।

৪) অনলাইনে বা পোষ্যদের জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানে গিয়ে ‘ইয়ার মাফ’ কিনুন। মাফলারের মতোই দেখতে যা কানে যাতে শব্দবাজি আওয়াজ বেশি না পৌঁছাতে দেয় না। প্রয়োজনে মোটা চাদর বা কম্বলে পোষ্যদের মুড়িয়ে  রাখুন।

৫. এই সময়ে পোষ্যদের একেবারেই বাইরে রাখবেন না। যতটা সম্ভব  ঘরের ভিতরে রাখুন। তবে এক জায়গায় আটকে না রেখে  বাড়ির মধ্যেই বিভিন্ন জায়গায় তাকে ঘুরে-বেড়াতে দিন।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়