ড্রাই স্টেট গুজরাতে জন্মদিনের পার্টিতে তল্লাশির সময় উদ্ধার মদ, গ্রেফতার নামকরা ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত ড্রাই স্টেট হিসেবে পরিচিত। অর্থাৎ এই রাজ্যে নিষিদ্ধ মদ। সেই রাজ্যেই এবার জন্মদিনের পার্টিতে তল্লাশির সময় উদ্ধার করা হয়েছে মদ। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে রাজ্যের একজন বিশিষ্ট ব্যবসায়ী সহ দুইজনকে।

জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে গুজরাতের সুরাটে একটি হোটেলের কাছে একটি গাড়ি থেকে মদের ক্যান উদ্ধার হয়। হোটেলে বৃহস্পতিবার ব্যবসায়ী সমীর শাহের জন্মদিন উদযাপনের জন্য আলথানের কেএস অবতার হোটেলে বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। জন্মদিন উদযাপনের সময়, সমীরের ১৯ বছর বয়সী ছেলে হোটেল চত্বরে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভেতরে আরও কয়েকজনের সঙ্গে মদ্যপান শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মদ্যপানের ভিডিও করার চেষ্টা করে। সেই সময়ে ব্যবসায়ীর ছেলে গাড়ি থেকে নেমে দুর্ব্যবহার শুরু করে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যে যুবকটি পুলিশ কর্মীদের ধাক্কা দিচ্ছে এবং মারধর করছে।

পুলিশ কিশোরটিকে নিয়ন্ত্রণে আনার পর তার ব্যবসায়ী বাবা ঘটনাস্থলে এসে সকলকে শান্ত করেন। সূত্র জানিয়েছে ব্যবসায়ী সমীর শাহ ঘটনার পর উর্দ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ করে পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে ১,৩৫০ টাকা মূল্যের ৯টি ক্যান মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। জিনিসপত্র এবং গাড়িটি, যার গায়ে “L” স্টিকার (শিক্ষার্থী লাইসেন্স নির্দেশ করে) ছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে। জোন ৪-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) নিধি ঠাকুর ঘটনা প্রসঙ্গে বলেছেন, “দুটি মামলা দায়ের করা হয়েছে – একটি গাড়ি থেকে মদ উদ্ধারের সঙ্গে সম্পর্কিত এবং অন্যটি পুলিশের উপর হামলার সঙ্গে সম্পর্কিত। যে ব্যক্তি মদ সরবরাহ করেছিলেন তাকে গ্রেফতার করা হয়েছে। সরবরাহকারী জানান তিনি ব্যবসায়ীর নির্দেশে এই কাজ করেছেন। তার পরেই সমীরকেও গ্রেফতার করা হয়।

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

ভুয়ো পরিচয়পত্র বানিয়ে পাঁচ বছর কলকাতায় বাস, ভবানীপুর থেকে গ্রেফতার আফগান যুবক

হাইকোর্টের নির্দেশে সই জাল কাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা, কলকাতা হাইকোর্টে জানালেন অধ্যক্ষ