SIR: বাংলায় প্রস্তুতি শেষ পর্যায়ে, কাদের নাম বাদ যেতে পারে, জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা করেছে কমিশন। বিহারের মতো করেই এসআইআর-র পর পাওয়া চূড়ান্ত তালিকা দিয়েই বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন করতে চাইছে কমিশন। এখানেই প্রশ্ন উঠে আসছে SIR-এ কি কি নথি লাগবে? কাদের নাম বাদ যেতে পারে? কারা অবৈধ ভোটার হিসেবে পরিচিতি পাবে?

সবার আগে জানতে হবে SIR কি? প্রতিবছর ভোটার তালিকা সংশোধনের কাজ করে থাকে নির্বাচন কমিশন নতুন নাম যুক্ত করার পাশাপাশি মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয় তালিকা থেকে। কিন্তু কমিশন মনে করে এই প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে না। গলদ থেকেই যাচ্ছে। পশ্চিমবঙ্গে ২০০২ সালে ভোটার তালিকায় শেষবার বিশেষ সংশোধন করা হয়েছিল। তারপরে পেরিয়ে গিয়েছে দুই দশকের বেশি সময়। এবার তালিকা ঝাড়াই বাছাই করার চিন্তাভাবনা করেছে নির্বাচন কমিশন।

SIR-এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবেন বুথ লেভেলের অফিসাররা। তার সঙ্গে কমিশনের ১১টি নথি দিতে হবে। সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে। তবে বলা হয়েছে বাংলায় ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনও নথি দিতে হবে না। ওই তালিকায় নিজেদের নাম দেখাতে পারলেই এই বারের SIR-এ তাদের নাম উঠে যাবে। পাশাপাশি কমিশন জানিয়েছে ওই ১১ টির মধ্যে যেকোনো একটি নথি এবং ২০০২ সালের তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় নাম উঠবে।

১১ টি তালিকার মধ্যে রয়েছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয় পত্র। ১৯৮৭ সালের ১ জুলাই এর আগে ব্যাঙ্ক, পোস্টঅফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনও নথি, জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক কোন শিক্ষাগত শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, জমি অথবা বাড়ির দলিল। কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, পানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। এগুলি থাকলে তবেই এস আই আর এর নাম উঠবে।

২০০২ সালে ভোটার তালিকায় পরিবারের কারও নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন। পাশাপাশি ভোটার তালিকায় থাকার সমস্ত মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে। বাদ পড়বেন তারা, যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নাম দুই জায়গায় রয়েছে।

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক