একটানা তুষারপাত, এভারেস্টের পাদদেশে আটকে অন্তত ১৫০০ পর্যটক

Share:

নিজস্ব প্রতিনিধি: একটানা বর্ষণ, প্রচণ্ড তুষারপাত, ঝোড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্টের কাছে তাই দেড় হাজারেরও বেশি পর্যটক আটকে রয়েছেন। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এভারেস্টের পাদদেশের নেপালের উত্তর পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে টানা তিন দিন ধরে বর্ষণ ও তুষারপাত হচ্ছে। এর ফলে ঝোড়ো আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একটানা তুষারপাত হওয়ার কারণে দৃশ্যমানতা অনেকাংশ কমে গিয়েছে। বন্ধ রয়েছে লুকলা বিমানবন্দরে বিমান চলাচল।

সোলোখুম্বু জেলার সহকারী প্রধান জেলাকর্তা সুরেন্দ্র থাপা জানিয়েছেন, একটানা বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকার কারণে বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে লুকলা বিমানবন্দরে। এর ফলে তিন দিন আগে এভারেস্ট বেস ক্যাম্পে ট্রেকিং সেরে যে সকল ট্রেকার এবং পর্যটক লুকলাই ফিরে এসেছিলেন তারা কাঠমান্ডুতে যাওয়ার মতো কোনও ফ্লাইট পাননি।

প্রসঙ্গত, এই সময় নেপালে পর্যটনের মরশুম। এই সময় প্রতিদিন কয়েক ডজন বিমান চলাচল করে। কিন্তু বর্তমানে আবহাওয়ার কারণে সকল ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ফলে লুকলার আশপাশের হোটেলগুলো পর্যটক ভরে গিয়েছে। অনেকেই হোটেলে থাকার জায়গা পর্যন্ত পাচ্ছেন না।নেপালের বিমান পরিষেবা সংস্থা তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের বিমান সংস্থা থেকে টিকিট বুক করেছিলেন অন্তত ১৫০০ জন পর্যটক। এরা সকলেই এখন লুকলাই আটকে রয়েছে। এদিকে নেপালের আবহাওয়া দফতর বলছে যে এখুনি ভারী বৃষ্টি এবং তুষারপাত থামার কোনও লক্ষণ নেই, বরং আগামী দুদিন কোশিসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর