OBC মামলা আপাতত শুনতে পারবে না কলকাতা হাইকোর্ট, জানিয়ে দিল সুপ্রিমকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এই সংক্রান্ত মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এমনই নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টে পুরোনো ওবিসি মামলার শুনানির সিদ্ধান্ত নেওয়া নজরে আসতেই ক্ষোভ সুপ্রিমকোর্টের। বিজয়টি নজরে আসার পরে ক্ষুব্ধ প্রধান বিচারপতি বিআর গাভাই। বৃহস্পতিবার রাজ্য়ের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, ওবিসি সংক্রান্ত একটি মামলায় স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তারপরেই রাজ্যের সমস্ত নিয়োগ শুরু হয়েছে। কিন্তু পুরোনো তথা মূল মামলার বিষয়টি তুলতে চায়। এরপরেই বিষয়টি জানতে পেরে অসন্তোষ প্রকাশ করেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাই। তিনি বলেছেন, এই সংক্রান্ত মামলা যখন শীর্ষ আদালতে শোনা হচ্ছে, তখন পুরোনো মামলা কেন কলকাতা হাইকোর্টে শোনা হবে? সুপ্রিমকোর্টে মামলা চলাকালীন শুনানির কী প্রয়োজন রয়েছে?

তিনি নির্দেশ দিয়ে বলেছেন, শীর্ষ আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ততক্ষণ কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত কোনও প্রসিডিং চলবে না। প্রয়োজনে আগামী শুনানির দিন কলকাতা হাইকোর্টের বেঞ্চও বদল করতে পারেন বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি। ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানির বিষয়টি ভালভাবে নিচ্ছে না সুপ্রিমকোর্ট তাও প্রধান বিচারপতির মন্তব্য়ে স্পষ্ট হয়ে গিয়েছে। আগামী ১৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে শুনানি ছিল, সেটা স্থগিত হয়ে গিয়েছে। সুপ্রিমকোর্ট পরবর্তী নির্দেশ দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।  পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশের চোখ রয়েছে সুপ্রিম কোর্টের দিকে।

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

লক্ষাধিক টাকা চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক