হিন্দু শংসাপত্র কেন? শিবিরের সামনেই মতুয়াদের ক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি : নাগরিকত্বের আবেদনের জন্য হিন্দু ধর্মের সার্টিফিকেট প্রয়োজন। সঙ্গে করানো হচ্ছে মতুয়া কার্ড। জরুরি পরিষেবা মতুয়াদের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর। বিগত কয়েকমাস ধরে ঠাকুরবাড়ির ২ জায়গায় দুজনেই আলাদা করে শিবির তৈরি করেছেন। সেখানে উক্ত দুটি কার্ড করাতে হাজির হচ্ছেন শয়ে শয়ে মতুয়ারা।

দূর দূর থেকে বহু মতুয়ারা এসেছেন হিন্দু সার্টিফিকেট ও মতুয়াকার্ড করাতে। কিন্তু হিন্দু সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে ক্ষোভ। তাঁদের প্রশ্ন হিন্দু হওয়ার পরেও কেন হিন্দুত্বের প্রমাণ দিতে হবে? শান্তনু ঠাকুর ও সুব্রত ঠাকুর উভয়ের শিবিরে এসেই তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই শিবিরে এলেও তাঁদের চোখে মুখে ফুটে উঠেছে অসন্তোষের ছায়া। অনেকেই বলছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। আবার অনেক সময় ফিরে যেতে হচ্ছে। কাউন্টারে কেউ না থাকায়, বা সময় শেষ হয়ে যাওয়ায়। আবার অনেকে বলছেন ১০০ টাকা খরচ করে হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হচ্ছে। হিন্দু হওয়া সত্ত্বেও কেন তাঁদের এই হিন্দুত্বের শংসাপত্র নিতে হবে। তাঁরা তা টাকার বিনিময়ে নিতে রাজি নয়।

অন্যদিকে এসআইআর-র প্রতিবাদে বীনাপাণি দেবীর ঘরের সামনে মতুয়াদের অনশন দ্বিতীয়দিনে পড়েছে। ২১ জন এই অনশনে অংশ নিয়েছেন। অনশন মঞ্চে রয়েছেন মতুয়া গোঁসাই, দলপতিরা মঞ্চে রয়েছেন। মতুয়া ভক্তরাও হাজির হয়েছেন সেই অনশন মঞ্চে। মেডিক্যাল টিমও হাজির হয়েছে সেখানে।  অনশনকারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের সিএএ ক্যাম্পে ব্যবহৃত হয়েছে তৃণমূলের দেওয়া ত্রিপল। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, বিজেপি বিধায়কের শিবিরের ছাউনির জন্য ব্যবহার করা হয়েছে সরকারি ত্রাণের ত্রিপল। এই নিয়ে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ