ডোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে সুবিধামতো ঢাকায় ঘুরতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার (১৯ নভেম্বর) নয়াদিল্লিতে একান্তে বৈঠকের সময়ে ডোভালকে ওই আমন্ত্রণ জানানো হয়েছে বলে বাংলাদেশ দূতাবাসের তরফে জারি করা প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

কলম্বো সিকিওরিটি কনক্লেভের (সিএসসি) বৈঠকে যোগ দিতে গতকাল মঙ্গলবারই দিল্লিতে এসেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এদিন দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। দুজনের মধ্যে ফাঁসির সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে কোনও কথা হয়েছে কিনা, তা জানা যায়নি। কেননা, দু’পক্ষের তরফে এ বিষয়ে কিছু বলা হয়নি। দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তাঁর সহযোগীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে কলম্বো সিকিওরিপটি কনক্লেভ ও দুই দেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।’

গত সোমবারই (১৭ নভেম্বর) গত বছরের জুলাইয়ের গণহত্যার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পরেই বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, ‘সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে।’  আর তার ওই বক্তব্যের পরে গতকাল মঙ্গলবার দিল্লিতে আসেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। যদিও বুধবার তার আসার কথা ছিল। কিন্তু খলিলুরের তড়িঘড়ি দিল্লি আসা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

আগামিকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে বসতে চলেছে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন সিআইএ এজেন্ট খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক পালাবদলের পরে যার যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গদি মিডিয়ার প্রচারিত ‘জেমস বন্ড’ ডোভালকে অবিলম্বে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিজেপির অন্দরেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয়পাত্র হওয়ার কারণে পর পর বিভিন্ন ঘটনায় ডাহা ফেল করেও স্বপদে বহাল রয়েছেন ডোভাল।

এদিনের বৈঠকে বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে আনুষ্ঠানিক কোনও চিঠি তুলে দেওয়া হয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও দিল্লির বাংলাদেশ দূতাবাসের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ‘শেখ হাসিনাকে দিল্লি ঢাকার কাছে প্রত্যর্পণ করবে, তেমন আশা করা হচ্ছে না। তবে দিল্লির উপরে চাপ সৃষ্টির যাবতীয় পদক্ষেপ করা হবে। যে কারণে ইন্টারপোলকেও চিঠি পাঠানো হচ্ছে।’

 

রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানো প্রথম প্রায়োরিটি , দাবি পরিবহণ মন্ত্রী অর্জুনের

স্কুল ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল