রিকি পন্টিং থেকে ডেভিড ওয়ার্নার, ১০০ তম টেস্টে শতরানের নজির রয়েছে যে সব ক্রিকেটারদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ময়দান মানেই রেকর্ড ভাঙা গড়ার খেলা। টেস্ট হোক বা ওয়ানডে সমস্ত কিছু ফরম্যাটেই ক্রিকেটারদের লক্ষ্য থাকে নতুন রেকর্ড গড়ার ও অন্যের রেকর্ড ভাঙার। টেস্ট ক্রিকেটে নিজের শততম ম্যাচে শতরান করা যে কোনো ব্যাটারের জন্য অত্যন্ত্য সাফল্যের এক অর্জন। ক্রিকেটের ইতিহাসে এই মাইলফলক কেবল দশজন ব্যাটার স্পর্শ করেছেন। সেই তালিকাতে নাম লিখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মুশফিকুর রহিম। আর কারা কারা রয়েছেন এই তালিকায় জেনে নিন।

টেস্ট ক্রিকেটে নিজের শততম ম্যাচে ১০০ রান করে প্রথম ব্যাটার হিসেবে নজির গড়েছিল ইংল্যান্ডের কলিন কাউড্রে। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম টেস্ট খেলার সময়ে কলিন কাউড্রে করেছিলেন ১০৪ রান। সেই অর্জনের দুই দশক পর একই কৃতিত্ব অর্জন করেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ। ভারতের বিরুদ্ধে খেলতে নেমে তিনি করেছিলেন ১৪৫ রান। এই তালিকাতে একে একে নাম লিখিয়েছেন গর্ডন গ্রিনিজ ও অ্যালেক স্টুয়ার্ট। গর্ডন গ্রিনিজ ১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৪৯ রান। ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট করেছিলেন ১০৫ রান।

তাঁদের পর পাকিস্তানের ইনজামাম-উল-হক ২০০৫ সালে ভারতের বিপক্ষে শততম টেস্ট খেলতে নেমে ১৮৪ করেছিলেন। এই কৃতিত্ব নিয়ে সবথেকে চর্চায় যিনি রয়েছেন তিনি হলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টে দুই ইনিংসে ১০০ (১২০ ও ১৪৩*) করে অনন্য রেকর্ড গড়েছিলেন। পাশাপাশি গ্রায়েম স্মিথ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে শততম টেস্টে ১৩১ রান করেন এবং হাশিম আমলা শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৭ সালে ১৩৪ রান করেন। চমকের এখনও বাকি ইংল্যান্ডের জো রুট ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি গড়ে ইতিহাস গড়েন। ২০২১ সালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জো রুট ২১৮ রান করেন আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে ২০০ রান করেন।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল