নদিয়ায় পার্শ্বশিক্ষিকার মৃত্যুতে ফুঁসে উঠলেন মমতা, গুজরাতে BLO’র মৃত্যুতে বঙ্গে সরব তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এন্যুমারেশন ফর্ম ফিলাপ পর্ব শুরু করেছেন বিএলওরা। শনিবার ছিল ১৯ তম দিন। একের পর এক বিএলও আত্মঘাতী হচ্ছেন এসআইআর চালু হওয়ার পরেই। বারবারই অভিযোগ উঠছে অতিরিক্ত কাজের চাপের। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় শনিবার এক বিএলও আত্মঘাতী হন। সুইসাইড নোট লিখে নির্বাচন কমিশনকে মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন রিঙ্কু তরফদার নামে ওই প্যারা টিচার।  এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি রিঙ্কু তরফদারের মৃত্যুতে একইসঙ্গে শোক ও ক্ষোভ প্রকাশ করে X হ্যান্ডেলে লিখেছেন, ” আজ কৃষ্ণনগরে আরও একজন বিএলও যিনি একজন প্যারা-শিক্ষিকা। তিনি আত্মহত্যা করেছেন, তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। এসি ৮২ চাপড়ার ২০১ নম্বর পার্টের বিএলও, শ্রীমতি রিঙ্কু তরফদার, আজ তার বাসভবনে আত্মহত্যা করার আগে তার সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন। আর কত প্রাণ যাবে? এই SIR-এর জন্য আরও কতজন মারা যেতে হবে? এই প্রক্রিয়ার জন্য আমরা আরও কত মৃতদেহ দেখতে পাব? এই প্রক্রিয়া এখন সত্যিই উদ্বেগজনক হয়ে উঠেছে।”

ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে রিঙ্কু তফদারের দেহ। নদিয়ার চাপরা থানার বাঙালঝি এলাকার বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্ব শিক্ষিকা রিঙ্কু। সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন, বিএলও-র কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসবে। সেটা আর নেওয়া সম্ভব নয়। এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকেও দায়ী করেছেন রিঙ্কু তরফদার লিখেছেন, এই মৃত্যুর জন্য স্বামী ও মেয়ে কেউ দায়ী নয়। তিনি বাঁচতে চান। কিন্তু ক্রমাগত চাপ আর নিতে পারছেন না। এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী। তিনি নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করেন না তিনি। অমানুষিক কাজের চাপ আর নেওয়া যাচ্ছে না।

শুধু এই রাজ্যেই নয়, তামিলনাড়ু-রাজস্থান-কেরালার মতো একাধিক রাজ্যেও এই একই অভিযোগ উঠছে। গুজরাত থেকেও এক বিএলও’র আত্মহননের খবর সামনে এসেছে। এই নিয়ে এবার সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, “তামিলনাড়ু, রাজস্থান, কেরালার পরে এবার গুজরাতে মোদি শাহের রাজ্যে এসআইআর নিয়ে অমানবিক চাপের মুখে আত্মঘাতী বিএলও।” গুজরাতের গিরের সোমনাথ জেলার বাসিন্দা ছিলেন অরবিন্দ বাধ। গত ২১ নভেম্বর আত্মহত্যা করেন তিনি। অরবিন্দ পেশায় ছিলেন শিক্ষক। এসআইআর ঘোষণা হওয়ার পর তিনি বিএলও’র দায়িত্ব পান।

 

অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস  তাদের X হ্যান্ডেলে অরবিন্দ বাধের মৃত্যু নিয়ে লিখেছেন ‘অরবিন্দ বাধের তাঁর সুইসাইড নোটে লিখেছেন, ‘আমি আর SIR-এর কাজ করতে পারছি না।’ পরিবারের দাবি, এই এসআইআর নিয়েই অরবিন্দ বাধ মানসিকভাবে অত্যন্ত চাপে ছিলেন। হতাশা ঘিরে ধরেছিল তাঁকে। আর সেই জন্যই আত্মহননের মতো ঘটনা ঘটেছে। সুইসাইড নোটে স্ত্রীকে এই নিয়ে বিস্তারিত লিখেও যান অরবিন্দ, এমনটাই দাবি।

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, যুবভারতী থেকে সরিয়ে দেওয়া হল ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি