বীরুর সঙ্গে বিচ্ছেদে অশ্রুসজল জয়, সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি:শোলেসিনেমার জয় ও বীরু বলিউডের আইকনিক দুই চরিত্র। চলতি বছর এই কালজয়ী সিনেমা ৫০ বছর পূরণ করল। শোলের অর্ধ সেঞ্চুরীর বছরেই বিচ্ছেদ হল জয়-বীরুর। ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লেতে পৌঁছে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সঙ্গে গিয়েছিলেন পুত্র অভিষেক এবং নাতি অগ্যস্ত। মঙ্গলবার বীরুকে স্মরণ করেছেন জয়।

ধর্মেন্দ্রর মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছে বলিউড। অবসান হয়েছে একটি যুগের। হিন্দি সিনেমার হি-ম্যানছিলেন ধর্মেন্দ্র। তাঁর হাসিতে লেগে ছিল পাঞ্জাবের গ্রামের সরল গন্ধ। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে সোমবার (২৪ নভেম্বর) মুম্বইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র দেওল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

কিংবদন্তি ধর্মেন্দ্র-র প্রয়াণে সবচেয়ে বেশি হৃদয়স্পর্শী শোক প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং শোলে‘-এর সহ-অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম X হ্যান্ডেলে তিনি লিখেছেন, “ধরমজী,  আর একজন বিশালকার বীর চলে গেলেন। তাঁর শারীরিক উপস্থিতি তো সবাই জানে, কিন্তু তাঁর হৃদয়ের বিশালতা আর সেই সাধারণ সরলতা? পঞ্জাবের গ্রামের মাটি নিয়ে এসেছিলেন, আর সেই মাটির স্বাদ সারা কেরিয়ারে রেখে দিয়েছিলেন। ফ্র্যাটার্নিটি বদলেছে, কিন্তু তিনি না। তাঁর হাসি, উষ্ণতা সবাইকে ছুঁয়ে যেত। এখন চারপাশটা খালি লাগছে, একটা শূন্যতা যা কখনো ভরবে না।”

 

স্ত্রী হেমা মালিনী, এবং ছেলে সানি দেওল, ববি দেওল সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ভিলে পার্লের রাজ হংস শ্মশানে ধর্মেন্দ্রর শেষকৃত্য সম্পন্ন হয়। শোকগ্রস্ত সানি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বাবা, তোমার স্মৃতি আমাদের শক্তি দেবে।”  শাহরুখ খান, সলমান খান, অক্ষয় কুমার সহ বলিউডের প্রথম সারির তারকারা শোক প্রকাশ করেছেন। শুধু বলিউড নয়, শিল্প এবং রাজনীতি জগতেও ধর্মেন্দ্রর প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া। ওডিশার বিখ্যাত শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরীর সমুদ্রতীরে স্যান্ড আর্ট বানিয়ে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও বলেছেন, “ওঁর অবদান কখনও ভোলা যাবে না।” ধর্মেন্দ্রর শেষ ছবি ইককিমুক্তি পেতে চলেছে আগামী ২৫ ডিসেম্বর। কিন্তু ছবিমুক্তির আগেই চিরতরে চলে গেলেন হি-ম্যান।

আমেরিকায় গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশিকা জারি

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু

কাজের মাঝেই ব্যাট হাতে ব্লিঙ্কিটের ডেলিভারি কর্মী, প্রশংসা নেটা নাগরিকদের

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

আয়ুষ্মান মন্দির নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বড় ঘোষণার সম্ভাবনা

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল