কাজের চাপে বাড়ছে দুরত্ব? দাম্পত্য সম্পর্ক মজবুত করতে রইল বিশেষ টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি: সারদিনে সংসারের চাপ, সন্তানের দেখাশোনা করা সঙ্গে রয়েছে অফিসের কাজ। সব নিয়ে একে অপরকে সময় দিতে পারছেন না। এতেই বাড়ছে দুরত্ব। একসঙ্গে থেকেও মনে হচ্ছে আলাদা রয়েছেন। এক বিছানায় পাশাপাশি ঘুমিয়েও মনে হচ্ছে কোথাও একটা ছন্দ কেটেছে। বিশ্ব জুড়ে বাড়ছে ‘সাইলেন্ট ডিভোর্স’-এর ঘটনা। তাই পরস্পরকে আগলে রাখার তাগিদে জুড়ুন নিজেদের সম্পর্ক। কি করবেন রইল তার টিপস।

একে অপরের সঙ্গে কথা বলুন

কথা না বলা স্বামী-স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়ার অন্যতম কারণ। তাই দিনের একটি সময় নিজেদের জন্য রাখুন। সারাদিনে কি হয় তা নিয়ে আলোচনা করুন। একান্তে দিনের কিছুটা সময় কাটান। দায়সারা কথা সংসারের কথা ছেড়ে নিজের কথা বলুন একে অপরের সঙ্গে।

ঘর সুন্দর করে সাজিয়ে তুলুন

রাতে শোবার আগে ঘরে হালকা আলো লাগান। হলুদ রঙের আলো বেছে নিলে সম্পর্ক উষ্ণতা আসবে।

সঙ্গীর পাশে থাকুন

যে কোনও পরিস্থিতিতে একে অপরের পাশে থাকুন। বিশেষ করে স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পর তাঁকে একটি বেশি গুরুত্ব দিন। কারণ প্রসবের পরে বহু মহিলা পোস্টার্ম ডিপ্রেশনে ভোগেন। এই সময়ে স্ত্রীদের সবচেয়ে বেশি সঙ্গীর প্রয়োজন হয়। একে অপরের কাজের প্রশংসা করুন। মাঝেমধ্যে কিছু উপহার এনে মন ভালো রাখার চেষ্টা করুন।

রোম্যান্স ফিরিয়ে আনুন

সংসারের চাপে ও সন্তান জন্মের পরে বহু দাম্পত্যের জীবনও ফিকে হয় রোম্যান্সের রং, এই ভুল একেবারে করবেন না। বহু ক্ষেত্রে শারীরিক মিলনের ইচ্ছে হারিয়ে যায়। এর প্রভাব সম্পর্কের উপর পড়ে। তাই এই সমস্যা এড়াতে একসঙ্গে দু’জনে বসে কথা বলুন। একে অন্যের কেয়ার করে সম্পর্কে হারানো রোম্যান্স ফেরানোর চেষ্টা করুন।

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!