কয়েকদিনের বিরতি কাটিয়ে কামব্যাক শীতের, কেমন থাকবে কলকাতার তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের নামলো বঙ্গের তাপমাত্রা। কয়েকদিনের বিরতি নিয়ে পশ্চিমবঙ্গের তাপমাত্রায় বদল এসেছিল। নভেম্বরে শুরু থেকে শিরশিরে ঠান্ডা অনুভূত হলেও মধ্য নভেম্বরে পরিস্থিতির বদল হয়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে উঠে গিয়েছিল। অবশেষে সেই পরিস্থিতি থেকে ফের তাপমাত্রা নামতে শুরু করেছে। রবিবারের ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে এক ধাক্কায় ১৬.৪ ডিগ্রিতে নেমে গিয়েছে তাপমাত্রা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শহরে সব থেকে বেশি তাপমাত্রা নেমেছিল। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। এবার নভেম্বরের শেষ লগ্নে এসে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রির ঘরে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, তাপমাত্রা এখন কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামতে পারে। আগামী দুই দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা এইরকমই থাকবে বলে জানা গিয়েছে। তারপর শুক্রবারের পর থেকে তাপমাত্রা অল্প বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঝড় বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানা গিয়েছে, বঙ্গে ফের শীত অনুভূত হবার নেপথ্যে রয়েছে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা হাওয়ার গতি। চলতি মরশুমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এই প্রথম ১৬ ডিগ্রির কাছে নামলো। বুধবার শ্রীনিকেতনের তাপমাত্রা ১২.২, কল্যাণী ১২.৮। উত্তরবঙ্গে ও তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করছে। তবে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে? মৌসুম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগর শান্ত হলে সেখানের ঠান্ডা হাওয়া যখন প্রবেশ করবে তখন জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

আন্দামান সাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করেছে। পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কার কাছে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। কিন্তু তার প্রভাব বাংলায় সেইভাবে পড়বে কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে বাংলায় আবহাওয়ার কোনও অবনতি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। মালাক্কা প্রণালীর কাছে তৈরি হওয়া নিম্নচাপ বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে সেই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরতে শুরু করেছে। পাশাপাশি আরও জানানো হয়েছে ওই গভীর নিম্নচাপের প্রভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তামিলনাড়ু থেকে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত উপকূলের কোন জায়গায় ল্যান্ডফল করতে পারে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা