হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, মৃত বেড়ে ৪৪

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন মৃত্যু মিছিল। ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। এই  অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ১৬ ঘণ্টা পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে আগুন লাগে বুধবার। জানা গিয়েছে, ঘটনার সময়ে কয়েকটি বহুতলের বাইরে সংস্কারের কাজ চলছিল। বেশ কয়েকটি টাওয়ারের বাইরে বাঁশের ভাড়া তৈরি করা হয়েছিল। সেখানেই কর্তৃপক্ষ যখন অগ্নিনির্বাপণ অভিযানে ব্যস্ত ছিলেন, তখনই ঘন ধোঁয়ায় ঢাকতে শুরু হয় চারপাশ।  ৩১ তলা টাওয়ারের আগুন নেভানোর চেষ্টা করার সময় ফায়ার সার্ভিসের কিছু কর্মীও আহত হয়েছেন। কমপ্লেক্সের নীচের রাস্তায় অসংখ্য ফায়ার ইঞ্জিন এবং অ্যাম্বুলেন্স জড়ো হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। ১৬ ঘণ্টার বেশি সময় ধরে আগুন নেভানোর কাজ চালানো হয়েছে।

আরও পড়ুন: হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতলে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু ৪ জনের

দেশটির ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, তাই পো-এর ওয়াং ফুক কোর্টে প্রথমে আগুন লেগেছে। ওয়াং ফুক কোর্ট আটটি ব্লক নিয়ে গঠিত একটি আবাসন কমপ্লেক্স, যেখানে প্রায় ২০০০ আবাসিক ইউনিট রয়েছে। এখানে প্রায় ৩ লক্ষ মানুষ বসবাস করেন। বেশ কিছু টাওয়ারের বাইরের দিকে বাঁশের ভাড়া রয়েছে। হংকং বিশ্বের শেষ স্থানগুলির মধ্যে একটি, যেখানে নির্মাণ কাজে ভাড়া হিসেবে বাঁশের ব্যবহার এখনও ব্যাপক।

আকাশচুম্বী ভবনে ভরা শহরে আগুন কীভাবে এত মারাত্মক হয়ে উঠতে পারে তা নিয়ে প্রশ্ন উঠছে। ৭৫ লক্ষ লোকের ঘনবসতিপূর্ণ শহরে আগুন লাগা অস্বাভাবিক নয়। গত দশকে হংকংয়ে আগুনে পুড়ে মৃত্যুর গড় সংখ্যা বেড়েছে।

খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে অপহরণের চেষ্টা, স্টেশনেই যুবককে গণধোলাই

কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০

বারুইপুরে নির্যাতিতার বাড়িতে পৌঁছলেন অগ্নিমিত্রা , কিছুক্ষণের মধ্যেই যাবেন মুখ্যমন্ত্রী

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

হাতে কম ছুটি? ঘুরে আসুন ছোটনাগপুরের পাহাড়ি স্বর্গ নেতারহাট

বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

ক্যাম্পের খাটের নিচে লুকিয়ে বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্ত, বের করে থানায় নিয়ে গেল পুলিশ

জানেন বাড়ির কোন দিকে কুবের কোণ? মাত্র একটি জিনিস রাখলেই হবেন কোটিপতি

শ্রাবণ মাসে শনি-বৃহস্পতির বিরল সংযোগ, ঝড় আসছে ৩ রাশির জাতকের জীবনে