রাজনাথের দেওয়া অঙ্ক কষতে গিয়ে ডাহা‌ ফেল ৬৬০ শিক্ষানবিশ IAS

অঙ্ক কষতে গিয়ে রীতিমতো নাকানি-চোবানি খেলেন ৬৬০ শিক্ষানবিশ IAS।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ কী কাণ্ড! সহজ গণিতের প্রশ্নের উত্তর দিতে পারলেন না খোদ শিক্ষানবিশ IAS-অফিসারেরা। হ্যাঁ, অঙ্ক কষতে গিয়ে রীতিমতো নাকানি-চোবানি খেলেন ৬৬০ শিক্ষানবিশ IAS। প্রশ্নটি  কে করেছিলেন জানেন? প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ করেছিলেন। স্বাভাবিকভাবেই প্রশিক্ষণার্থী IAS প্রার্থীদের থেকে সহজ গণিতের উত্তর না পেয়ে অবাক হয়ে যান সকলে। তাঁদের এমন প্রতিক্রিয়া আশা করেন নি কেউই। তবে একটুও মেজাজ হারালেন না রাজনাথ সিংহ। তিনি বারবারই তাঁদের চেষ্টা করতে বললেন।

সম্প্রতি উত্তরাখণ্ডের মুসৌরিতে অবস্থিত লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন আকাডেমির (LBSNAA) ১০০তম ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজনাথ সিংহ। আর আকাডেমি পরিদর্শনের সময়ে প্রশিক্ষণার্থী IAS অফিসারদের উদ্দেশ্যে একটি গণিতের প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রী। প্রশ্নটি অডিটোরিয়ামে উপস্থিত সকল প্রশিক্ষণার্থী IAS অফিসারকে হতবাক করে দিয়েছিল। কেউ উত্তর দিতে পারেনি। কয়েকজন সিভিল সার্ভিস অফিসার ভুল উত্তর দিলে প্রতিরক্ষা মন্ত্রী তাদের আবার চেষ্টা করতে বলেন। রাজনাথ সিংহের জিজ্ঞাসাকৃত প্রশ্নটি ছিল, “একজন ব্যক্তির এত টাকা ছিল যে সে তার অর্ধেক A কে, এক-তৃতীয়াংশ B কে এবং বাকি ১০০ পয়সা C কে দিয়েছিল। বলুন তো, মোট পরিমাণ কত ছিল?

প্রতিরক্ষামন্ত্রী এই প্রশ্নটি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে অডিটোরিয়ামে নীরবতা নেমে আসে। একে অপরের দিকে তাকাতে শুরু করেন সকলে। তিনি আবারও প্রশ্নটি পুনরাবৃত্তি করেন, একজন অধ্যাপকের মতো। তারপর, একজন প্রশিক্ষণার্থী IAS অফিসার উত্তর দেন, “৩,০০০।” কিন্তু তাঁর উত্তর শুনে প্রতিরক্ষামন্ত্রী মৃদু হেসে বলেন , “ভুল। আবার চেষ্টা করুন।” অবশেষে অডিটোরিয়ামে একজন প্রশিক্ষণার্থী অফিসার সঠিক উত্তর দেন, “ছয়শ”। তখন প্রতিরক্ষামন্ত্রী নিজেই গাণিতিক সমাধানটি ব্যাখ্যা করে দেন। রাজনাথ বললেন, মোট পরিমাণকে A হিসেবে বিবেচনা করা যাক।

রাম (A) কে দেওয়া পরিমাণ = A/2
শ্যাম (B) কে দেওয়া পরিমাণ = A/3
মোট দেওয়া পরিমাণ = A/2 + A/3 = 5A/6
অবশিষ্ট পরিমাণ = A – 5A/6 = 100
সমাধান: A = 600

প্রসঙ্গত, ২৫ অগস্ট LBSNAA মুসৌরিতে ১৯টি সিভিল সার্ভিসের কোর্স শুরু হয়েছিল। ৬৬০ জন অফিসার এখানে প্রশিক্ষণ নিয়েছেন। ১৪ সপ্তাহের এই কোর্সটি ২৮ নভেম্বর শেষ হয়।

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল কালীঘাট তৃণমূল

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

গ্রেফতারির ভয়! ইমেইলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’