প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করে রেকর্ডবুকে নাম তুললেন আর্লিং হাল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলে জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ফুলহামের বিপক্ষে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ম্যাচ জিতে নিয়েছে। এই জয়ের মধ্যে দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড স্থাপন করেছে তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল করে অ্যালান শিয়ারারের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। ১২৪ ম্যাচে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার শততম গোল করতে পেরছিলেন। সেই রেকর্ড ছুঁয়ে নতুন রেকর্ড গড়ল হল্যান্ড।

নরওয়ের এই তারকা স্ট্রাইকার বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে যোগ দেন ২০২২ সালে। এই সাফল্যের পর EPL-এ সবচেয়ে দ্রুত ১০০ গোল করার রেকর্ড বর্তমানে হাল্যান্ডের দখলে গেল। বিরাট এই সাফল্যের পর কোচ পেপ গুয়ার্দিওলা হাল্যান্ডকে প্রশংসায় ভরিয়েছেন। রেকর্ড গড়ে হাল্যান্ড নিজেও উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “১০০ ক্লাবে যোগ দেওয়া অবশ্যই গর্বের বিষয়। আমি আগেও বলেছি ম্যান সিটিতে খেলা একজন স্ট্রাইকারের অবশ্যই বহু গোল করা উচিত। তবে আজ আমি হ্যাটট্রিক করতে পারতাম। অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও পরিণত করতে চাই।”

যদিও শিয়ারার এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন। করেছেন ২৬০টি গোল। তবে অনেকেই মনে করছেন ২৫ বছর বয়সী হাল্যান্ড এই গোলের সংখ্যা ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে যাবেন।  এই মৌসুমে ১৫ গোল করে লিগে শীর্ষে থাকা নরওয়েজিয়ান এই খেলোয়াড় দুটি খেলায় ৯৯ গোল করেছিলেন। নিউক্যাসল ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের বিপক্ষে সুযোগ হাতছাড়া হয়েছিল। তবে এবার আর সেই ভুল হয়নি। ম্যানচেস্টার সিটিএখনও সিলভারওয়্যারের পিছনে ছুটছে।  ম্যাচ জিতে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী