মেলায় চলন্ত নাগরদোলনায় চুল আটকে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর

ফের চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু! এবার বলি এক পঞ্চম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে, সামসের গঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত লালপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চলন্ত দোলনায় চুল আটকে মৃত্যু! এবার বলি এক পঞ্চম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে, সামসের গঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত লালপুরে। জানা গিয়েছে, লালপুরে জলসায় চলছিল শিশুদের দোলনা খেলা। তখনই চলন্ত নাগরদোলনায় চুল আটকে দুর্ঘটনাবশত মৃত্যু হয় ওই পঞ্চম শ্রেণীর ছাত্রীর। যার ফলে আনন্দের পরিবেশ নিমিষেই বিষাদময় হয়ে ওঠে। পরিবার সূত্রের খবর, মৃত ছাত্রীর নাম আসরিন খাতুন, বয়স ১২ বছর। বাড়ি সামসেরগঞ্জের ধুলিয়ান পৌর এলাকার লালপুরে।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আসরিন তাঁর বন্ধুদের সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছিল। এরপর সে উচ্ছ্বসিত হয়ে বন্ধুদের সঙ্গে দোলনায় চাপে। তখনই দোলনার চাকার সঙ্গে তাঁর চুল জড়িয়ে যায়। দোলনাটি তখন দ্রুত গতিতে ছুট ছিল। চুল জড়াতেই ধাক্কা লেগে নিচে পড়ে যায় সে। স্বাভাবিকভাবেই গুরুতর চোট পায় সে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষনা করে। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, মেয়েটি চুল আটকে যাওয়ার পর অনেকবার দলনা থামাতে বলেছিল। কিন্তু কেউ শোনেনি, সেই কারণেই ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর।

তাঁরা আসরিনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দোলনার নিরাপত্তাজনিত ত্রুটি ও যথাযথ তদারকির অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই আসরিনের পরিবারে শোক নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক এবং প্রতিবেশীরা এই মর্মান্তিক ঘটনাটিকে হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর