বেল্ট দিয়ে পেটানোর পরে তাড়া, যোগী রাজ্যে আক্রান্ত হিন্দু বাবাজিরা

বেল্ট দিয়ে পেটানোর পরে তাড়া! হিন্দুত্ব দেখনদারি সেই যোগী রাজ্যেই চরম নিগ্রহের শিকার হলেন হিন্দু সাধুরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেল্ট দিয়ে পেটানোর পরে তাড়া! হিন্দুত্ব দেখনদারি সেই যোগী রাজ্যেই চরম নিগ্রহের শিকার হলেন হিন্দু সাধুরা। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের জৌনপুরে দুই সাধুবাবাকে বেল্ট ও লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয়েছে। যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জনসমক্ষে দুই হিন্দু বাবাজিকে লাঠি ও বেল্ট দিয়ে মারধর করা হচ্ছে। এবং সেই সময়ে ওই সাধুরা উচ্চস্বরে হনুমান চালিশা এবং গায়ত্রী মন্ত্রও পাঠ করছেন। জনগন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন, তাও সাহায্যের জন্যে কেউ এগিয়ে আসেননি। ভিডিও করেছেন। কেউ একজন সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন।

তবে স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছেন। এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে। হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে থাকে যে বিজেপি, সেই বিজেপি ঘেঁষা রাজ্যেই সাধুরা মার খাচ্ছেন, এর থেকে লজ্জার আর কি হতে পারে! হ্যাঁ, এমনটাই দাবি করছেন নেটিনাগরিকরা। প্রকৃতপক্ষে, সাধুদের উপর মারধরের ঘটনাটি ঘটেছে, শনিবার (১৩ ডিসেম্বর) জৌনপুরের কোতোয়ালির ফয়েজবাগ এলাকায়। যেখানে একদল জনতা দুই সাধুবাবাকে ধরে মারধর করেন। কিন্তু কী করেছিলেন বাবারা? জনতারা অভিযোগ করেছেন যে, নিগৃহীত বাবারা একটি ছোট মেয়েকে অপহরণের চেষ্টা করছিল।তা দেখার পরেই বিপুল সংখ্যক মানুষ ওই সাধুকে ধরে ফেলেন। এবং তাদের পেটাতে শুরু করেন। 

মার খাওয়ার সময় বাবাদের গায়ত্রী মন্ত্র পাঠ করতে বলা হয়। তাদের হনুমান চালিশা পাঠ করতেও বলা হয়। কিন্তু কিছু যুবক বেল্ট এবং লাঠি দিয়ে বাবাদের উপর মারধর করতেই থাকেন। তবে মারধরের সময়, একজন সাধু ড্রেনে পড়ে যান। এরপর জনতা রাস্তায় তাঁদের ধাওয়া করে এবং মারধর করেন। কেউ একজন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর, জৌনপুর পুলিশ তৎপর হয় এবং চারজনকে আটক করে। এই বিষয়ে জৌনপুরের অতিরিক্ত পুলিশ সুপার, সিটি আয়ুষ শ্রীবাস্তব জানিয়েছেন যে, সাধুবাবাদের উপর হামলার ঘটনায় সিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে আটক করেছে এবং আরও তদন্ত চলছে।

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি