‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

'কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি' ছবিটির মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান। এই ছবিটির পোস্টার রিলিজ হওয়ার পর থেকেই নির্মাতাদের সঙ্গে বিরোধ চলছে সুপারস্টার সলমান খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি’ ছবিটির মুক্তি স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান। এই ছবিটির পোস্টার রিলিজ হওয়ার পর থেকেই নির্মাতাদের সঙ্গে বিরোধ চলছে সুপারস্টার সলমান খানের। যদিও এই নিয়ে কিছুদিন আগেই অভিনেতার আইনি দল ‘কালা হিরণ’ নির্মাতাদের নোটিস পাঠিয়েছিল। সেখানে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে, ‘যদি নির্মাতারা ছবির মুক্তি বন্ধ না করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু ছবির প্রযোজক অমিত জানি সলমানের বিরোধিতা করে ক্যামেরার সামনে আইনি নোটিস ছিঁড়ে ফেলে দেন। এমন অভিযোগ অস্বীকার করেন। এবার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে ছবির মুক্তি স্থগিতাদেশ চেয়ে আদালতে দ্বারস্থ হলেন সলমান। আবেদনে, ৬০ বছর বয়সী অভিনেতা দাবি করেছেন যে, চলচ্চিত্রটি তাঁর ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে অনুপ্রাণিত। ছবির পোস্টার, টিজার প্রচারে বিষয়টিকে স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।

শুধু তাই নয়, নির্মাতারা তাঁর স্বাক্ষরযুক্ত ব্রেসলেট পরা এক পুরুষকে পোস্টারে দেখিয়েছেন। বাণিজ্যিক লাভের জন্য তাঁর নাম ব্যবহার করে প্রকল্পটির প্রচার চালানো হচ্ছে। চলচ্চিত্রটির ফার্স্ট লুক শুক্রবার (১২ জুন) মুক্তি পাওয়ার কথা রয়েছে। চলচ্চিত্রটি মুক্তি পেলে তাঁর বিরুদ্ধে চলা মামলায় প্রভাব পড়বে। তাঁর খ্যাতি ও সুনামের উপরেও প্রভাব পড়বে। যার ফলে তাঁর অপূরণীয় ক্ষতি হতে পারে। তিনি অবিলম্বে ছবির মুক্তির স্থগিতাদেশের দাবি জানিয়েছেন। আবেদনে অভিনেতা প্রযোজক অমিত জানি, জানি ফায়ারফক্স ফিল্মস, অক্ষয় পান্ডে এবং অন্যদের নামও উল্লেখ করেছে। দিল্লি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আবেদনটির শুনানি নির্ধারিত রয়েছে। তবে অমিত জানি বারবার বলেছেন, ছবিটি সলমান খানের জীবনী ছবি নয়। একটি পোস্টার দেখে সবকিছু বোঝায় যায়না। সলমানের পাঠানো আইনি নোটিস পেয়ে তিনি অবাক হয়েছেন।

অভিযোগ, ‘কালা হিরণ’ ছবিটি সলমান খানের ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার উপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমান খানের দীর্ঘদিনের দ্বন্দ্বের বিষয়টিও তুলে ধরা হবে। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয়ের সময়ে সেখানকার দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেছিলেন সলমান খান। এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিবাদে জড়িত তিনি। শুধু তাই নয়, সলমানের উপর ক্ষুব্ধ বিষ্ণোই সম্প্রদায়। কারণ তাঁদের কাছে কৃষ্ণসার ভগবান তুল্য। তাই তাকে হত্যার বিষয়টি এখনও মেনে নিতে পারেনি তাঁরা।এই নিয়ে লরেন্স বিষ্ণোই ও তাঁর গ্যাং-ও অভিনেতার উপর নজর রাখছে। একাধিকবার সুপারস্টার ও তাঁর পরিবারকে মৃত্যু হুমকি দেওয়া হয়েছে। যে কারণে অভিনেতা এখন সবসময় নিরাপত্তায় মুড়ে থাকেন। তাই সেই নিয়ে ছবি বানালে নতুন করে আইনি বোঝা বাড়তে পারে সলমানের। সেই কারণেই অভিনেতার এবার হাইকোর্টে গেলেন।

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর

বৃষ্টির বিকেলের আড্ডা জমাতে মেনুতে রাখুন রেস্তোরাঁ-স্টাইলের ৮ মুচমুচে স্ন্যাকস